Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by :

    সমাজ বিবর্তন ও ধর্ম

    October 19th, 2009

    কোন এক পাঠক পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ সৃষ্টিতে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করায় রাশিয়ার উপর ক্ষিপ্ত। তিনি আমার পূর্ববর্তী লেখা ভুলের পুনরাবৃত্তির একটি বাক্য “ গণতন্ত্র ও ধর্ম হলো সাপে নেউলে সম্পর্ক “ এর উপর মন্তব্য দিতে গিয়ে গণতন্ত্রকে ইসলামের প্রতিপক্ষ না করার জন্য আমাকে উপদেশ দিলেন। কোন প্রেক্ষাপটে মন্তব্যটি করা হয়েছিল তা পাঠক বিবেচনায় নেননি। তিনি মন্তব্যটি নিয়েছেন বিচ্ছিন্ন ভাবে. কোন কিছুর অংশ যে পূর্ণ বিষয়কে প্রতিনিধিত্ব করে না, তা আলোচ্য এই পাঠক বুঝার ক্ষমতা রাখেন না।

    5 Comments "

    ভুলের পুনরাবৃত্তি

    October 15th, 2009

    কুর্দি ও প্যালেষ্টাইনীরা কয়েক যুগ ধরে জাতীয় মুক্তির জন্য সংগ্রাম করে আসছে । কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির দাবার চালের কারনে তারা আজ পর্যন্ত জাতীয় মুক্তি অর্জন করতে পারেনি । পক্ষান্তরে আন্তর্জাতিক ভাবে সোভিয়েত রাশিয়ার এবং আঞ্চলিক ভাবে ভারতের সমর্থনের ফলে বাংলাদেশ নয় মাসে জাতীয় মুক্তি অর্জন করেছে ।

    সোভিয়েত রাশিয়ার সমর্থন ছাড়া ভারতের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করা বা সাহায্য দেয়া সম্ভব ছিল না । রাশিয়ার সমর্থন ও ভারতের সহযোগিতার কারনেই বাংলাদেশের মুক্তি অর্জন ত্বরান্বিত হয়েছিল ।

    কমিউনিষ্ট পার্টির মনি সিংহ ও ন্যাপের মোজাফফরের কারনেই রাশিয়ার সমর্থন পাওয়া সম্ভব হয়েছিল । ফলে ভারত আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংগালিদেরকে সাহায্য ও সহযোগিতা দিতে সমর্থ্য হয়েছিল ।

    1 Comment "