Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by bagerhat:

    ঘাতকদের হাতেই উড্ডীন হলো ইসলামের প্রথম পতাকা

    January 2nd, 2010

    ‘বিসমিল্লাহির রহমানির রহিম’
     
    মহানবী (সঃ) মক্কা থেকে মদীনায় হিজরাত করতে চলেছেন। কুরাইশদের ঘোষিত একশ’ উট পুরষ্কারের খবরে মদীনা পর্যন্ত রাস্তার সবখানেই পৌছে গেছে। মদীনার  পথে আসলাম গোত্রের গোত্রপতি বুরাইদা তার ৭০ জন দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে। মহানবী (সঃ) এর কাফিলা যখন সেখানে পৌছাল, খবর পেয়ে তারা ছুটল। চার জনের ছোট কাফিলা চলছে। পিছনে ছুটে আসছে অস্ত্রসজ্জিত ৭০ জন দুর্ধর্ষ লোকের একটি দল। জাগতিক বিচারে কাফিলাটি একেবারেই অসহায়। মহানবী (সঃ) ও আবু বকর (রাঃ) ছাড়া অপর যে দু’জন সাথী আছেন  তারা অমুসলিম। চারজনের কারো কাছেই কোন অস্ত্র নেই। এমন একটা অবস্থায় কাফিলাটি এখন শত্রুর হাতের মুঠোর মধ্যে। কাফিলার অপর সদস্যগণ উদ্বেগ আশংকায় মুহ্যমান। কিন্তু মহানবী (সঃ) এর চেহারা মুবারকে নেই কোন ভাবান্তর, আসন্ন মহা বিপদের সামান্যতম প্রতিক্রিয়াও নেই তাঁর মধ্যে। তিনি কুরআন শরীফ পাঠ করছেন।

    1 Comment "