Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by clingb:

    হে দুর্ভাগা দেশ আমার!

    December 4th, 2009

    দেশ হিসেবে বাংলাদেশ অত্যন্ত দুর্ভাগা। বিষয়টা কয়েক দিন ধরেই আমাকে ভাবাচ্ছে। ভোগাচ্ছে। বিক্ষত করছে। আমার মায়ের দুর্ভাগ্য কল্পনায় যেমন কষ্ট পাই, তার ঠিক কাছাকাছি দেশের জন্য এই আর্তনাদ আমার। একটু পরিষ্কার করে নিই ব্যাপারটা। আমি বলছি আমাদের দেশের দুর্ভাগ্যের কথা। জাতি হিসেবে বলিনি। কারণ, বাঙালি জাতির পশ্চিম অংশটা দেশ হিসেবে ভালোই আছে। তাদের নিয়ে আমাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। এবং তারা ভালো আছে বলে আমাদের সুখবোধও নিরেট স্টুপিডিটি| যারা জাতির গর্বে গর্বিত হতে চান, তারা দেশের দুর্ভাগ্যকে উপেক্ষা করেন। আমি বাঙালি জাতির চেয়ে বাংলাদেশেকে নিয়ে বেশী চিন্তিত, বেশী্ উদ্বিগ্ন এবং বেশী বেদনার্ত।

    1 Comment "

    এ পাবলিক টয়লেট কান্ট্রি

    December 2nd, 2009

    পাবলিক টয়লেট যারা ব্যবহার করেছে অথবা কোন হাইওয়ে রেস্তোরার টয়লেট- তারা হয়তো উপলব্ধি করবে ব্যাপারটা। টয়লেটের বাইরে যখন কিউতে দাড়ানো থাকে কেউ, তথন ভিতরের লোকটি কেন তারাতারি বের হচ্ছেনা তাই নিয়ে জোড় সমালোচনা চলে। এমনকি ভিতরে বসে প্রাকৃতিক কর্ম ব্যতিত আরো কী (কু)কর্ম করছে লোকটি তাই নিয়েও চলে খিস্তি খেউর। কিন্তু যখনই বাইরের লোকটি ভিতরে যায়, তখন তারও চরিত্র হয় আগের লোকটির মতো। সেও অতিরিক্ত সময় নেয় তার বাওয়েল ক্লিয়ার করতে। আর বাইরের লোকগুলো তার ওপরও আগের মতোই চালায় বাক্যবাণ। এভাবে যে-ই যায় লংকায়, সে-ই হয়ে যায় রাবণ।

    2 Comments "