
Name: engineerkabir
Posts by :
বাংলাদেশ এবং পর্যটন সম্ভাবনা
January 12th, 2010পৃথিবীর আদিকাল থেকে মানুষ খাদ্য অন্বেষণ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য সব সময়েই সে যাযাবর হিসেবে এক স্থান থেকে আরেক স্থানে আস্তানা গেড়েছে। এ যুগের মত পাসপোর্ট, ভিসা ইত্যাদি কিছুই ছিলনা। কোন অপরিচিত আগন্তক অন্য কোন এলাকায় বা দেশে বেড়াতে গেলে তাকে সম্মানের সাথে মেহমান হিসেবে গণ্য করা হত। আর রাজ-দূত হলে তো কথাই ছিলনা। উপহার আর উপঢৌকনে সমৃদ্ধ করা হতো সেই দলকে। তৎযুগে মানুষ একসন্তান থেকে আরেক স্থানে যেতে হলে দলবদ্ধ ভাবে যেত। তৎকালীন যুগে মানুষ নানাবিধ ভয়ের কারণে নিজেদের নিরাপদ মনে করতোনা। পথ হারিয়ে যাবার ভয়। ক্ষুধা এবং অসুখ বিসুখে আক্রান্ত হবার ভয়। জীব-জানোয়ারের আক্রমনের ভয়। ডাকাতের ভয়। জীন ভূতের ভয়। পথিমধ্যে খাদ্য এবং পানীয় যোগান না থাকার ভয় মানুষকে সর্বদাই ভীরু থাকতে বাধ্য করতো।
ফ্রান্সে বোরকা পরলে হাজার ডলার জরিমানা, অন্যরকম আইন
January 9th, 2010পাস হতে যাচ্ছে নতুন আইন। ফ্রান্স বোরকার বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। যেসব নারী বোরকা পরে জনসমক্ষে যাবেন, এই আইনের বলে তাদের ৭৫০ ইউরো (১ হাজার ৮০ মার্কিন ডলার) জরিমানা করা হবে। আর এই বোরকা যদি নারীরা তাদের স্বামীদের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের চাপের মুখে পরতে বাধ্য হন তবে ওই স্বামী কিংবা পরিবারের সদস্যদের দ্বিগুণ জরিমানা গুনতে হতে পারে। ফরাসি পার্লামেন্টে ক্ষমতাসীন ইউএমপি দলের সভাপতি জীন ফ্রানসয়েস কোপ বলেছেন, আইনটি করা হবে নারীদের আত্মমর্যাদা রক্ষা করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।
বাংলাদেশে জাহাজভাঙ্গা কার্যক্রম বন্ধ হোক তা কাম্য হতে পরেনা
January 7th, 2010অর্থনীতিতে জাহাজভাঙ্গা শিল্পের অবদান
জাহাজভাঙ্গা ব্যবসা বাংলাদেশের অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। বছরে সরকার প্রায় ৮০০ (ছয়শত) কোটি টাকা রাজস্ব পেয়ে আসছে। বাংলাদেশে এখনো লৌহ আকরিকের কোন প্রাকৃতিক উৎস আবিষ্কৃত হয়নি ফলে উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় লৌহ উপাদানের জন্য পুরাতন জাহাজভাঙ্গার উপর নির্ভর করতে হচ্ছে। দেশের ৯০% ইস্পাত ও রি-রোলিং মিল তাদের কাচাঁমালের জন্য সম্পূর্ণভাবে জাহাজভাঙ্গা শিল্পের উপর নির্ভরশীল। জাহাজের স্ক্র্যাপ মেটেরিয়ালের মধ্যে ইস্পাতের পরিমাণ সর্বাধিক। জাহাজ থেকে প্রাপ্ত ইস্পাত সামগ্রী স্থানীয় ইস্পাত কারখানায় প্রক্রিয়াজাত করে লোহার রড, ইস্পাতের পাত ইত্যাদিতে পরিণত করা হয়।
জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারপ্রান্তে বাংলাদেশী বিজ্ঞানী
January 6th, 2010
চাঁদ তার নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে নিজস্ব কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। চাঁদ এই গতির জন্য প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে নিজস্ব ওজন থেকে। মূলত এ চিন্তা থেকেই জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাংলাদেশী বিজ্ঞানী রাইহান উদ্দিন আহমেদ। তিনি তার সূত্রের একটি গাণিতিক ভিত্তি দাঁড় করিয়েছেন, যা কয়েকটি প্রতিষ্ঠান বাস্তবসম্মত বলে স্বীকৃতি দিয়েছে।
রাইহান উদ্দিন আহমেদ এই জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরিতে সফল হলে বিজ্ঞানের ইতিহাসে এটি হবে একটি যুগান্তকারী ঘটনা। সূচনা হবে বিশ্বে নতুন যান্ত্রিক যুগের, যা সাশ্রয় করবে জ্বালানিবাবদ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর এতে রয়্যালটি বাবদ বাংলাদেশ যে অর্থ পাবে তা দিয়ে গড়া সম্ভব হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।
“থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার” এর মত ছবি ছাড়া পাইলো কেমনে?
January 5th, 2010অবশেষে অনেক ঢাক ঢোল পিটিয়ে মুক্তি পেল মোস্তফা সারওয়ার ফারুকী’র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিটি। ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও সীমাহীন। সময়ের আলোচিত এবং প্রতিভাবান তারকাদের নিয়ে নির্মিত ছবি – সুতরাং প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু ছবিটি কি পারছে দর্শকদের সেই প্রত্যাশা মেটাতে? অবশ্য একটা ছবি সব শ্রেনীর দর্শকদের সন্তুষ্ট করবে তা ভাবাটাও অন্যায়। কিন্তু ছবিটি একটি বিশেষ শ্রেনীর দর্শকদের যে উপায়ে সন্তুষ্ট করছে তা নিয়ে কিছু কথা থেকেই যায়। ছবিটিতে ঘর থেকে বের হওয়া একটা মেয়ে একা এই রাজধানীতে যেসব সমস্যার মুখোমুখি হয় তা ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু তা করতে গিয়ে পরিচালক যৌনতাকে যেভাবে হাতিয়ার করেছেন তা কখনোই সমর্থনযোগ্য না। এই সমাজে মেয়েরা নানাভাবে যৌন হয়রানীর শিকার হচ্ছে তা সত্য। কিন্তু সেটাকে তো মার্জিতভাবেও উপস্থাপন করা যেত তাইনা? মার্জিত ভাবে উপস্থাপনের একটা উদাহরণ দেয়া যাক। কিছুদিন আগে “সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দা’দিয়া কাইট্যালা, পিরিতের কাঁথা দিয়া যাইত্যা ধইরা মাইর্যালা” গানটা শুনেছিলাম। গানটা নিঃসন্দেহে অশ্লীলতার ইঙ্গিত বহন করে। অথচ “আর কতো রাত একা থাকব” গানটাও কিন্তু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় সেই একই ইঙ্গিতবাহী। কিন্তু মার্জিত উপস্থাপন দুইটা গানকে দুই মেরুতে নিয়ে গেছে। সুতরাং ফারুকী সাহেব যেভাবে অশ্লীলতাকে পুঁজি করে ব্যবসা করছেন তা মানতে কষ্ট হয় বৈকি!
