Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by Fuad:

    WHO IS ALLAH (SWT)

    March 14th, 2010

    Bismillahir Rahmanir Rahim
    In the name of Allah, Most Gracious, Most Merciful

    We Need to know who is ALLAH swt?

    Say: He is Allah, the One and Only;
    Allah, the Eternal, Absolute;
    He begetteth not, nor is He begotten;
    And there is none like unto Him.
    [Al Quran Surah 112 Translated by Yusuf Ali]

    3 Comments "

    ৭ই মার্চের ভাষণ ও সামান্য বিশ্লেষণ

    March 7th, 2010

    “ভায়েরা আমার,
    আজ দুঃখ ভারাক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশকে আমরা গড়ে তুলবো। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে।

    6 Comments "

    দিনের সময় কমে গেছে

    March 3rd, 2010

    চিলিতে হয়ে গেল এক ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে যার মাত্রা প্রায় ৮.৮ এটি রেকর্ড করা সব থেকে শক্তশালী ভূমিকম্প গুলির একটি। এ জন্য জাপান এবং রাশিয়া সুনামির সতর্ক করে দিয়ে ছিল। কিন্তু কাহিনী যাইহোক, তার একটি বড় পরিবর্তন বোধ হয় হয়ে গেছে। এই ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণন নাকি পরিবর্তন করে দিয়েছে। এতে নাকি দিনের সময় কমে যাবে। অবাক হবার কথা হলেও ঘটনা একজন নাসার বিজ্ঞানী বলেছেন। তার আগে ৯.১ মাত্রার সূমাত্রার নিকট যে ভূমিকম্প হয়েছিল, যার দ্বারা ভয়াবহ সুনামি সৃষ্টি হয়েছিল ঐ ভূমিকম্পের খারাপ প্রভাব পরিবেশের উপর পড়েছিল এবং পৃথিবীকে তার অক্ষ থেকে প্রায় ২.৭৬ ইঞ্চি সরিয়ে দিয়েছিল, যাতে করে পৃথিবীর দিন প্রায় ৬.৮ মাইক্রসেকেন্ড কমে এসেছিল।

    7 Comments "

    ৫শ টাকা বেতনের কর্মচারী (উৎসর্গঃ গ্রামাঞ্চলের ইমাম-মুয়াজ্জিন)

    February 28th, 2010

    হ্যা লিখ,
    আমি একজন ৫শ টাকা বেতনের কর্মচারী,
    লিখ, আমি ভোর সকলে উঠি
    শীতের ঠান্ডা পানিতেও আমি ভিজি,
    হ্যা লিখ, আমি এশারের পর ঘুমিয়ে যাই,
    একটি ভাংগা ছাতি নিয়ে আমি ঘুরি,
    সকাল, অথবা বিকেল, উচ্চ সরে কথা বলি,
    হ্যা, আমার নিজের কোন বাড়ি নেই।
    ধর্ম ঘররের কিনারে ছোট্ট একটি ঘরে আমি থাকি,
    কিংবা কিছু টাকা পাই, মানুষের স্ব-ইচ্ছায়।
    তোমার কি খারাপ লাগল?

    4 Comments "

    অনুবাদ কর্মঃ আমি নীরব ছিলাম

    February 12th, 2010

    যখন নাজিরা কমিউনিস্টদের জন্য এসেছিল,
    আমি নীরব ছিলাম,
    কারণ আমি কমিউনিস্ট নই।

    যখন তারা সামাজিক গনতন্ত্রবাদীদের বন্দী করল,
    আমি নীরব ছিলাম,
    কারণ আমি সামাজিক গনতন্ত্রবাদী নই।

    যখন তারা শ্রমিক সমিতিদের জন্য আসল,
    আমি নীরব ছিলাম,
    কারণ আমি শ্রমিক সমিতির কেউ নই।

    তারা যখন ইহুদীদের জন্য আসল,
    আমি নীরব ছিলাম,
    কারণ আমি ইহুদী নই।

    যখন তারা আমার জন্য এলো,
    তখন কেউ ছিলনা আমার পক্ষে কথা বলার।

    -মারটিন নিমোলার

    4 Comments "

    যার দ্বারা আক্রান্ত, তার দ্বারাই রক্ষিত

    February 6th, 2010

    পৃথিবীতে কত কিছু ঘটে যায়, ঘটে কত নিরব বিপ্লব। কত-ই কি আর আমরা খেয়াল রাখি। যে আজকের রাজা সে-ই দেখা যায় হয়ে গেল কালকের ফকির। আবার দেখা যায় আজকের ফকির কালকে হয়ে গেল রাজা। কত কাহিনী আছে আজব, কত প্ল্যান-প্রগ্রাম করে জীবনের লক্ষ্য স্থির করে পড়ে আছে সেই আগের জায়গায়, কেউ পৌছে যায় লক্ষ্যে কিন্তু কেউবা কোন প্ল্যান ছাড়াই পৌছে যায় নতুন উচ্চতায়। বাস্তবে কোন মানুষ-ই শ্রেষ্ঠ নয় কারো থেকে, আজ যে উপরে কালকেই সে নিচে হতে পারে। বিজ্ঞান যতই উন্নত হোক কালকে কী হবে কিছু বলতে পারে না, পারার কথাও না। কী আজব এ দুনিয়া, আজকে যাকে দুর্বল ভাবেন, কালকেই দেখা গেল সে সবল। তাই কি হযরত আলী রাঃ বলেন, আমি আল্লাহ কে জানতে পেরেছি আমার পরিকল্পনা ভাংগে যেতে দেখে।

    7 Comments "

    আমরা কি অসভ্যই রয়ে গেলাম

    February 5th, 2010

    পত্রিকায় খবরে দেখলাম যে যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভেংগে ফেলা হচ্ছে। আমরা যারা বিদেশে থাকি, তাদের কাছে যমুনা ফিউচার পার্কের বিষয়টি আমাদের নিজের দেশের জন্য গর্বের বিষয় ছিল, হঠাত এ ঘটনা দেখে মনে বেশ কষ্ট পেলাম। রাজউক কি আগে তাদের সাবধান করতে পারল না। রাজউক তো ইচ্ছা করলে কিছু ফাইন দিয়ে তাদের অনুমতি দিয়ে দিত পারত। দেশের এতগুলো টাকা নষ্ট হল। এটা যে দেশের জন্য ক্ষতি তারা কি তা বোঝে না। কতগুলো মানুষের জব। ঘটনা জানার পর, ভাবতেছি কেউ মনে হয় ভয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে যাবে না। কারন ব্যাবসা যারা করেন তারা ভাল করেই জানেন, কাগজ-পাতি তৈরি করতে কত ঝামেলা এবং এতে কত ফাক-ফোকর থাকে, যা ব্যাবহার করে ঐ ব্যাবসা কে লাটে তুলা যায়। এখন বাংলাদেশের অথরিটি যদি এরূপ করে তাহলে কার দায় পরেছে ঐখানে বিনোয়গ করার।

    10 Comments "

    ভোগবাদী অর্থনীতিতে মরে শুধু অসহায়!

    January 28th, 2010

    সারভাইবল অফ দ্যা ফিটেস্ট দিয়ে হিটলার তার কাজকে জায়েজ করে নিতে পারেন, আর কমিউনিস্ট আন্দোলনের নেতারাও তাদের কুকর্ম জায়েজ করে নিতে পারেন। এ এক মজার খেলা। খবরে প্রকাশ ভারতে গত ১১ বছরে প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন ঋণের ভারে ও অভাবের তাড়নায় জর্জরিত হয়ে। ২০০৮ সালে আত্মহত্যা করেছেন ১৬ হাজার ১৯৬ জন কৃষক। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ২০০৮ সালে ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য কৃষি ঋণের টাকা মওকুফ করে দেয়; কিন্তু তার পরও কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ভারতের বড় পাঁচটি রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। এই পাঁচটি রাজ্য হলো—মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। অতিবৃষ্টি, খরা ও ঋণ পরিশোধ করতে না পারা এবং অভাবের কারণে এসব রাজ্যে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে।

    3 Comments "

    তিনি মনগড়া কিছু বলেন না

    January 15th, 2010

    আস-সালামুয়ালাইকুম,

    আহলে কুরআন বা কুরআন-অনলি স্কলারদের উপর রাগ অনেক। কিন্তু তারা ভুলে যান স্কলাররা মানুষই ছিলেন। যাইহোক, এই বিষয়ে যেহেতু আমাদের মতবিরোধ হইতেছে তাই আল্লাহ পাক কী বলেন দেখে নেই।

    “যদি তোমরা কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হও তবে তা ফিরিয়ে নাও আল্লাহ এবং তাঁর রাসূলের কাছে, যদি তোমরা বিশ্বাসী হও আল্লাহ এবং পরকালের উপর” (সূরা নিসা: ৫৯)

    এ জন্য নিদেনপক্ষে আপনাদের আল্লাহ পাক এবং রাসূল সঃ এর কাছে যেতে হবে। তাই নয় কি? কখনো কি ভেবে দেখেছেন কেন আল্লাহ পাক এই আয়াতে তার রাসূল সঃ-কেও যুক্ত করলেন।  তাই রাসূল সঃ এর কাছে যেতেই হবে। প্রথমে আল-কোরানের কাছেই যাই, এ বিষয়ে আল-কুরআন কী বলে-

    65 Comments "

    চরমপন্থার লক্ষণ: ডঃ শেখ ইউসূফ আল কারযাভী

    January 15th, 2010

    চরমপন্থার প্রথম লক্ষণ হচ্ছে অন্ধতা। চরমপন্থী বা গোঁড়া ব্যক্তি নিজের মতের প্রতি একগুঁয়ে ও অসহিষ্ণুর মতো এমন অটল থাকে যে, কোনো যুক্তিই তাকে টলাতে পারে না। অন্য মানুষের স্বার্থ, আইনের উদ্দেশ্য ও যুগের অবস্থা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকে না। তারা অন্যের সাথে আলোচনায়ও রাজী হয় না যাতে তাদের মতামত অন্যের মতামতের সাথে তুলনামূলক পর্যালোচনা করা যায়। তাদের বিবেচনায় যা ভাল হয় কেবল তা অনুসরণেই তারা প্রবৃত্ত হয়। যারা অন্যের মতামত দাবিয়ে রাখা ও উপেক্ষা করার চেষ্টা চালায় এবং যারা এর জন্য তাদেরকে অভিযুক্ত করে, আমরা উভয়কেই সমভাবে নিন্দা করি।

    5 Comments "