Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by জ্ঞাণচক্ষু:

    ম্যাড-কাউ ডিজিস – কোন সংক্রামক ব্যাধি নয়

    December 25th, 2009

    ম্যাড-কাউ-ডিজিস রোগটির নাম এখন অনেকেরই জানা। নাম থেকেই বোঝা যায় এটি গবাদি পশু অর্থাৎ গরুর সঙ্গে সম্পর্কিত এবং মূলত গরুর মস্তিষ্ক তথা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এই রোগটি কোন রোগ-জীবাণুর কারণে হয়না। তাই রোগ-জীবাণু দ্বারা এটি সংক্রমিত হবার প্রশ্ন আসেনা। গবেষণায় দেখা গেছে প্রাণীদেহের জন্য প্রয়োজনীয় একটি প্রোটিনের রাসায়িনক পরিবর্তন জনিত অস্বাভাবিকতা ও আধিক্যই এই রোগের একটি বড় কারণ। এটির নাম “প্রিয়ন প্রোটিন” (PrP, or prion protein)। এই প্রোটিনের অস্বাভাবিক ক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রের অধঃপতন (neuronal degeneration) ঘটে। গরুর ক্ষেত্রে এ রোগটির পুরোনাম Bovine Spongiform Encephalopathy, সংক্ষেপে ‘BSE’। মানুষেরও প্রায় একই ধরণের উপসর্গ বিশিষ্ট রোগ হতে পারে। তখন একে Creutzfeldt-Jakob Disease, সংক্ষেপে ‘CJD’ এবং Variant Creutzfeldt-Jakob Disease, সংক্ষেপে ‘vCJD’ নামে আখ্যায়িত করা হয়।

    No Comments "

    সপ্ত-আকাশমন্ডলী

    November 26th, 2009

    Seven Spaces

    আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবিক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম, সেই দূরত্বটুকুই কি সাত-আসমানের সীমানা, নাকি এর পরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহতায়ালা আরও ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন? – এই প্রশ্নটি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই এবং এর সঠিক জবাব বিজ্ঞান এখনও পর্যন্ত দিতে পারেনি। তবে আল-কোরআনে এ বিষয়ে বেশ কিছু ইংগিত রয়েছে। বৈজ্ঞানিক ইংগিতবহ ঐশী-দিকনির্দেশনার আলোকে গবেষণাকর্ম চালিয়ে গেলে সত্যান্বেষী বিজ্ঞানীগণ অচিরেই এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবেন। এর ফলে সকল দ্বিধাদন্দের ঊর্ধ্বে উঠে মানুষ সত্যকে আরও নিবিড়ভাবে জানতে ও বুঝতে পারবে। যদিও আমার জ্ঞান অত্যন্ত সীমিত, তথাপি এ অবধি অর্জিত যৎসামান্য জ্ঞানের আলোকে আমি এ বিষয়ে কিছু বক্তব্য পেশ করতে চেয়েছি। আসল জ্ঞান তো সর্ববিষয়ে সর্বজ্ঞ মহান আল্লাহতায়ালার নিকটে।

    No Comments "

    আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (শেষ পর্ব)

    November 24th, 2009

    আল-কোরআন ও বিজ্ঞানের আলোকে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি

    [মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং আমার এই চিন্তা-ভাবনার মাঝে অক্ষমতা হেতু অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তি ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। তাই দয়াময় আল্লাহতায়ালার কাছে সব সময় এই প্রার্থণা জানাই, তিনি যেন তার এই অধম বান্দাকে সর্বপ্রকার অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা করেন।]

    আল-কোরআন (Al-Quran)-

    সূরা ইবরাহীম- (14.Ibrahim // Abraham) -আয়াত নং-৩৩

    (১৪:৩৩) অর্থ-তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যা অবিরাম একই নিয়মের অনূবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রি ও দিবসকে।

    (14:33) And He made the sun and moon subservient for you, which are constantly moving, and made the day and night subservient for you.

    1 Comment "

    আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (৪র্থ পর্ব)

    November 20th, 2009

    আল-কোরআন ও বিজ্ঞানের আলোকে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি 

    সৃষ্টিকালীন ৬ষ্ঠ-দিন (৬ষ্ঠ-ইওম বা নির্দিষ্ট সময়)

    সূরা মুমিনূন- (23.Al-Mumenoon // The Believers) -আয়াত নং-১৭

    (২৩:১৭) অর্থ- আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সাতটি পদ্ধতি বা পথ এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই।
    { তরায়িকুন:=(অর্থ)-পথ, দল, পদ্ধতি – (কোরআনের অভিধান) – ২৪০পৃষ্ঠা – মুনির উদ্দীন আহমদ}

    (23:17) And assuredly, We made seven ways/systems above you, and We are not heedless/incautious of creation.

    সূরা ফুরকান- (25.Al-Furqan // The Criterion) -আয়াত নং-২

    (২৫:০২) অর্থ- তিনি (আল্লাহ্‌) সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে।

    No Comments "

    আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (৩য় পর্ব)

    November 18th, 2009

    আল-কোরআন ও বিজ্ঞানের আলোকে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি

    সৃষ্টিকালীন ৪র্থ-দিন (৪র্থ-ইওম বা নির্দিষ্ট সময়)

     

    সূরা রাদ-(13.Ar-Rad/The Thunder) -আয়াত নং-৮

    (১৩:০৮) অর্থ- এবং তার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে।

    (13:08) And according to His law, everything is with proper estimate.

    সূরা হা-মীম-আস-সিজদা-(41.Fussilat/Explained In Detail) -আয়াত নং-১০

    (৪১:১০) অজ্বাআলা ফীহা-রাওয়া ছিয়া মিন ফাওক্কিহা ওয়া বা রাকা ফীহা ওয়া ক্বাদ্দারা ফীহা -আক্বওয়া তাহা ফী -আরবাআতি আইয়্যা-ম; ছাওয়া – আল লিছ্‌ছা – য়িলীন। {আকওয়াতুন = (অর্থ)-জীবনধারণের উপকরণ – (কোরআনের অভিধান)-মুনীর উদ্দিন আহমদ–পৃষ্ঠা:-৬৮}

    (৪১:১০) অর্থ- এবং চারদিনের মধ্যে এতে (পৃথিবীতে) নির্দিষ্ট করেছেন জীবনধারণের উপকরণ, সমভাবে যাছনাকারীদের জন্য।

    2 Comments "

    আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (২য় পর্ব)

    November 7th, 2009

    আল-কোরআন ও বিজ্ঞানের আলোকে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি

    সৃষ্টিকালীন ২য়-দিন (২য়-ইওম বা নির্দিষ্ট সময়)
     

    সূরা হা-মীম আস সিজদা- (41.Fussilat/Explained In Detail) -আয়াত নং-৯

    (৪১:০৯) অর্থ- বল, “তোমরা কি তাঁকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও ?” তিনি তো জগৎসমূহের প্রতিপালক।

    (41:09) Say you, ‘Do you indeed disbelieve in Him who made the earth in two days? And do you set up equals to Him’ That is the Lord of the entire world.

    বিজ্ঞান-

    No Comments "

    আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি – (১ম পর্ব)

    November 6th, 2009

    আল-কোরআন ও বিজ্ঞানের আলোকে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি

    [মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং আমার এই চিন্তা-ভাবনার মাঝে অক্ষমতা হেতু অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তি ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। তাই দয়াময় আল্লাহতায়ালার কাছে সব সময় এই প্রার্থণা জানাই, তিনি যেন তার এই অধম বান্দাকে সর্বপ্রকার অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা করেন।]

    3 Comments "

    আর ভ্রান্তি নয়

    November 3rd, 2009

    তথাকথিত প্রগতিবাদের উন্মাদনায়
    সমাজ কলুষিত প্রায়
    অন্যদিকে ধর্মান্ধতা ও অজ্ঞতা
    সর্বদা আঁধার ছড়ায়,

    উভয়পক্ষ সত্যকে ছেড়ে
    ভ্রান্তি ছড়াতে চায়
    এরই মাঝে পড়ে সরল মানুষ
    দিশেহারা হয়ে যায়,

    এ ছলাকলা আর কতকাল
    সহ্য করব হায়!
    না আর নয়, জেগে ওঠো সবে
    সত্যের হোক জয়,

    শান্তির তরে বোদ্ধারা যেন
    একতাবদ্ধ হয়
    কুসংস্কারে ভরা অপকৃষ্টির
    কালোরূপ চিনে নেয়,

    বিবেক ও বোধির অমোঘ জ্যোতিতে
    আঁধার ঘুচিয়ে দেয়।

    No Comments "

    প্রত্যাবর্তন

    November 2nd, 2009

    গড়েছেন খোদা গোটা মাখলুক
    তারই শক্তির প্রকাশ সাধনে
    স্রষ্টার দান বুদ্ধির বলে
    সক্ষম মোরা জ্ঞান আহরণে,

    জ্ঞানী বিজ্ঞানী গবেষণা করে
    শক্তির রূপ উদঘাটনে
    বিবেকীরা তা কাজে লাগিয়ে
    এই ধরাতলে মঙ্গল আনে,

    কেউ পায় দিশা সত্য পথের
    কেউবা ছোটে নফ্‌সের টানে
    বিবেকহীনেরা মানবতা ভুলে
    শক্তি খাটায় ধ্বংস সাধনে,

    বস্তু-জগৎ বিলীন হবে
    মহাধ্বংসের সেই মহাক্ষণে
    রইবে শুধু বিপুল শক্তি
    করবে গমন আল্লাহ পানে।

    3 Comments "

    কোরআনের ৩:২৭ আয়াতের বৈজ্ঞানিক বিশ্লেষণ

    November 1st, 2009

    (০৩:২৭) তূলিজ্বুল্লাইলা ফিন নাহা-রি অতূলিজ্বুন নাহা-রা ফিল্ললাইলি, অ তুখরিজ্বুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি অ তুখরিজ্বুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, অ তারযুক্কু মান তাশা- উ বিগ্বাইরি হিছা-ব।

    (০৩:২৭) অর্থ:- তুমি রাতকে দিনে, দিনকে রাতে পরিবর্তন কর, এবং তুমিই মৃত্যু-বরণকারী বা মৃতের মধ্য হতে জীবন্তকে বের করে আন অর্থাৎ জীবনের উন্মেষ ঘটাও, আবার জীবন্তের মধ্য থেকে মৃত্যু-বরণকারী বা মৃতকে বের করে আন। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান কর।

    No Comments "