
Name: আবদুল হক
Email:
Posts by আবদুল হক:
তারুণ্যের স্বপ্ন ও নেশা
October 30th, 2009সত্যি কথা বলতে কী, যা কিছু দেখি ভেঙে ফেলতে ইচ্ছে করে। পঁচা সভ্যতার দেয়ালে রং মাখিয়ে কী লাভ! এই যে সবাই গাইছি, আঁকছি, ডাকছি আর শৈল্পিক কোলাহলে ভেসে যাচ্ছি, তাতে আত্মপ্রসাদ যেটুকু পাই তাই সঞ্চয়, তাৎপর্যের নতুন অঙ্কুর দল মেলতে দেখি না।
আমাদের তাই নতুন করে শুরু করতে হবে।
পঁচা আর পুরনোকে ভেঙে ফেলবার দাবি দায়বোধের নয়, সাহসের। দুর্দান্ত আঠারো বা একুশ মাথা নোয়ায় না। তার চোখে সমুদ্রের নীল, স্বপ্নে অনন্তের ছায়া। সেই ছায়ায় বিস্তীর্ণ জীবনের নিভৃত বুনন। সম্ভাবনার মাপজোখ নয়, তার আছে এক যুক্তি-উর্ধ স্পর্ধা। আছে নির্বিকার উপেক্ষায় সকল কিছু লঙ্ঘন করে যাওয়া, সত্তার সেই কেন্দ্রে, যেখানে সে আপনাকে খুঁজে পায়।
ভালো চাকর তৈরির শিক্ষা
October 19th, 2009আমাদের স্বপ্নের স্বদেশ আটত্রিশ যাপন করছে। চাওয়া-পাওয়ার ফারাক সত্ত্বেও অর্জনটা নেহাত কম নয়। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, বিশ্বসভায় পেয়েছি সম্মানের আসন। এই এতোদিনে তৃতীয় বিশ্বের কাতার থেকেও উৎরে যেতে পারতাম। ভালোমতোই সম্ভব ছিলো সেটি, নিজেদের যা আছে তা দিয়েই। বিপুল জনশক্তি, উর্বর মাটি, মাটির তলায় অঢেল সম্পদ। সব বাদ দিয়ে পানির কথাই ধরুন, এতো মিঠে পানি পৃথিবীর কোথাও নেই। শুধু এ পানি প্রক্রিয়াজাত করে সারা দুনিয়ায় রপ্তানি করা যায়। কিন্তু নিজের সম্পদ আমরা নিজেরা কাজে লাগাতে পারি না, মেধা বাইরে পাচার করে দিয়ে তেল-গ্যাস তুলবার জন্যে নাইকো-ফাইকো কতো কাকে ডাকাডাকি! সাহিত্যে সঙ্গীতে দুনিয়াকে দান করবার মতো সমৃদ্ধি আমরা অর্জন করেছি; কিন্তু পিছিয়ে আছি অর্থ ও প্রযুক্তিতে। আরো একটা খুব স্পর্শকাতর জায়গা আছে, যেখানে আমরা কেবলই খাদে গড়িয়ে পড়ছি _ মূল্যবোধ। এখানে আমরা মানে প্রধানত আমাদের নেতারা। এঁদের সকল ভালোবাসার কেন্দ্রে আছে টাকা, দেশ নয়। নীতিবোধের পরোয়া করবার দায় বোধ করেন না। ফলে, আমরা যে এখনো তৃতীয় শ্রেণীতে, তার দায়ও এঁরা এড়াতে পারেন না।
