Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by Ivy:

    সংস্কারক আহমেদ মনসুরের কথা–

    January 29th, 2010

    আহমেদ মনসুর একজন ইসলামিক সংস্কারক হিসেবে পরিচিত। তিনি আল-আজহার বিশ্ব-বিদ্যালয়ের সহকারী প্রফেসর হিসেবে ছিলেন। কিন্তু প্রচলিত প্রথার ইসলামের কান্ডারীগণ তার এই সংস্কার বিষয়ক গবেষণাগুলো ভালমনে গ্রহণ করেনি। বরং সুন্নী মতানুযায়ী তার বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেয়া হয় এবং একটি কমিটি গঠন (৫/৫/১৯৮৫) করে তাকে ইসলাম বিরোধী, ধর্মত্যাগী হিসেবে আখ্যায়িত করে এবং তার লেখাগুলোকে কোরান বিরোধী আখ্যা দেয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে তার লেখাগুলোর বিষয়-বস্তু সুন্নী মতবাদ, যা ইসলাম ও কোরানের পরিপন্হী সে বিষয় নিয়েই বর্ণিত। প্রচলিত ধারার মুসলিম ধর্ম-বিশেষজ্ঞরা বিভিন্ন ভাবে তাকে হয়রানী করে এবং কাজ থেকে অব্যহতি নিতে বাধ্য করে। এরপর তিনি বিভিন্ন মসজিদে গিয়ে তার ইসলাম সংস্কারের বক্তব্য প্রদান করতে থাকেন।

    5 Comments "

    মে’রাজ কি সত্যি ঘটেছিলো?

    January 18th, 2010

    মে’রাজ ঘটনাটি আমাদের প্রায় সবারই জানা। তাই আর ব্যাখার প্রয়োজন নেই। এই দিন  মুহম্মদ (সাঃ) ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন বোরাখ নামক বাহনে চড়ে জীবরাঈল (আঃ)-এর সহযোগিতায়। আমরা হাদিস থেকে জানি যে সালাত আমাদের উপহার হিসেবে দেয়া হয়েছে মুহম্মদ (সাঃ)-এর মি’রাজ গমনের মাধ্যমে। কিন্তু সালাত কীভাবে উপহার হয়? সালাত সম্বন্ধে জ্ঞান  ইব্রাহীম (আঃ)-কে দেয়া হয়েছিল (21:73, 22:78) এবং মুহম্মদ (সাঃ) ইব্রাহীম (আঃ)-কে অনুসরণ করেছিলেন (16:123)। তাই এটা নতুন বিষয় না।

    ইবন ইসহাক নবীর জীবনীর একজায়গায় লিখেছেন যে, মুহম্মদ তাঁর স্ত্রীকে মে’রাজের ঘটনাটি জানালেন ফজর সালাতের সময় এবং আরো বললেন যে ঘটনাটি ঘটেছে এশার সালাতের পর যখন ঘুমাতে যান। মে’রাজের মাধ্যমে সালাত উপহার হিসেবে পাবার আগেই এই দুই ওয়াক্তের কথা কীভাবে জানলেন?

    6 Comments "

    কারবালার যুদ্ধ – ইতিহাস নাকি বানানো গল্প?

    January 12th, 2010

    মুসলিম ইতিহাস প্রথম ইমাম তাবারীর (৮৩৯-৯২৩ খ্রীঃ) দ্বারা লিখিত হয় হিজরী তৃতীয়ের শেষ দিকে ও চতুর্থ শতক শুরুর দিকে। ইমাম তাবারী ৩১০ হিজরীতে মৃত্যূ বরন করেন। তার ইতিহাসের নথিপত্র বলতে কিছুই ছিল না। তার পুরো ইতিহাস সংরক্ষিত হয়েছে বিভিন্ন ব্যক্তির শোনা কথার উপর ভিত্তি করে। আর এই ব্যক্তিগণও কেউ কোন ঘটনার সাক্ষী ছিলেন না। পুরোটাই শোনা কথা হিসেবে এসেছে তার পূর্ববর্তী এবং তারও পূর্ববর্তী এমন করে ছয় বা সাত পুরুষ আগের কারো কাছ থেকে। এমনকি তাবারী তার বইয়ের শুরুতে বলেছেন যে, যে সব অসংগত ঘটনা তিনি বর্ণনা করেছেন তার জন্য তিনি দায়ী নন বরং যারা তাকে বলেছেন তারাই দায়ী। তিনি আরও লিখেছিলেন তার পারসিক পুরোহিতমন্ডলীগণ (Magian) তাকে যে ভাবে উপদেশ দিতেন এবং তার রাজকীয় নিয়োগ-কর্তাদের আদেশ অনুযায়ী তিনি তার বই লিখেছেন।

    3 Comments "