Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Name: Nurullah

Posts by nmasum:

    সরকারের মেয়াদ

    November 7th, 2009

    সরকারের মেয়াদ ও নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম এক বোম ফাটানো বক্তব্যে বলেছেন, সরকারের মেয়দ ৫ বছরের চেয়ে কম হওয়া উচিত। যদিও দলের আরেক প্রবীণ নেতা, ৰমতাধর প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আশরাফের মনত্দব্য তাঁর ব্যাক্তিগত এবং এ বিষয়ে দলীয় ফোরামে কোন আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে আশরাফ আর কোন কথা বলেন নি। আমি ব্যক্তিগতভাবে সৈয়দ আশরাফের মতামতকে স্বগত জানাই।

    2 Comments "

    বেদনার নীল আকাশ

    November 6th, 2009

    Dramatic winter sky সারকথা

    ধ্রুব বাসায় ফিরে টেবিলে পড়ে থাকা বড় বাদামী খামটা হাতে নেয়। খামটা খুলতে খুলতে হালিমার কাছে জানতে পারে তাপসী, তার মেয়ে সন্ধ্যার আগে বাইরে গেছে; ফিরতে রাত হবে। খাম খুলে দেখে মাধবীর পাঠানো ডিভোর্স লেটার। যতটা কষ্ট পাবার কথা ছিল ততটা অনুভব করে না ধ্রুব। ফ্রেস হয়ে টেলিভিশনের সামনে বসে ধ্রুব। মনটা এলো-মেলো হতে চাইছে-সামলে নেবার চেষ্টা করে সে। প্রায় গভীর রাতে তাপসী ফিরে বাবার কাছে জানতে চায়, শরীর খারাপ কি না? ধ্রুব কোন উত্তর দেয় না।

    -মা’র চিঠি পেয়েছ? জানতে চায় ঝর্ণা তাপসী।

    -হু – ছোট করে উত্তর দিয়ে ধ্রব পাশ কাটাতে চেষ্টা করে।

    No Comments "

    সমুদ্র সৈকত

    October 15th, 2009

    Coxsbazarকক্সবাজার সমুদ্র সৈকত বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ

    দৃশ্যকল্প-১: বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দীর্ঘ ২০০ কিলোমিটার নান্দনিক সৌন্দর্যের এক অপরূপ সুন্দরী “কক্সবাজার সৈকত”। লক্ষ-কোটি ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তা ছড়িয়ে আছে বিস্তির্ণ এলাকা জুড়ে। সাগর কন্যা ভালবাসার প্রগাঢ় আবেগে আছড়ে পড়ছে সেথায়। প্রেমের চিরন্তণী বাণী নিয়ে, কখনো সুবিশাল ঢেউ-তরঙ্গের আকারে; কখনোবা মৃদুমন্দ বাতাসে ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে। প্যাসিফিকের মত ঘণ-নীল-স্বচ্ছ জলরাশী না থাকলেও বঙ্গোপসাগরের বিচিত্র রূপের আধো-ঘোলা জলরাশির সেই ক্ষুদ্র তরঙ্গ অথবা বিশালাকার তরঙ্গের মাথায় যে রাজটীকা জ্বল জ্বল করছে, তা বিশ্বের সবচেয়ে দামী হীরক খণ্ডের থেকেও মহামূল্যবান।

    1 Comment "