
Posts by :
স্ত্রীর জিন্স
March 15th, 2010ফুকুর নারীবাদ ও আমার অর্ধাংগিনী
আমার স্ত্রী এ দেশে আসার পরও শাড়ি এবং সালোয়ার কামিজই পড়তো। আমি তাকে প্যান্ট-শার্ট পড়ার প্রতি আগ্রাহান্বিত করে তুলি। মার্কেটে গেলে আমি নিজের জন্য প্যান্ট-শার্ট কেনার সময় তাকে অনুরোধ করি তুমিও তোমার পছন্দের প্যান্ট দেখ। সে গ্রাহ্য করতো না। এরপর যখন সে একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করল, তখন সে বলল প্যান্ট ছাড়া কাজের জায়গায় অসুবিধা হয়। এখন আমাকে আর তার প্যান্ট কেনার কথা বলতে হয় না। তবে এখন অন্য রকম সমস্যা দেখা দিয়েছে। তা হলো, আমি মাঝে মাঝে ভুলে তার প্যান্ট পড়ে ফেলি। এ নিয়ে বেশ কয়েকবার সে আমার উপর রাগ করেছে। এবং সর্বশেষ মাস দু’য়েক আগে সে আমাকে সাবধান করে দিয়ে বলেছে, “এর পর যদি আর কোন দিন তুমি ভুলে আমার জিন্সপ্যান্ট পড়, তাহলে আমি তোমার বন্ধুদের কাছে বলব যে, তোমার ভেতর দিনেদিনে মেয়েলী খাছালত বেড়ে যাচ্ছে।মেয়েদের কাপড় পড়তে ভালোবাস। শুধু আমার জিন্সপ্যান্টই না, কসমেটিক্সও ব্যবহার কর। আমি লক্ষ্য করেছি, তুমি পোষাকের ব্যাপারে নারী-পুরুষ বাদ-বিচার করতে চাও না”। নারী পুরুষের পার্থক্যের বিষয়টি নিয়ে আমি ধর্মীয় দৃষ্টি কোন থেকে আমার অধাংগিনীকে অনেক বুঝানোর চেষ্টা করেছি। তার এক কথা “ওসব আমি বুঝি না। ওটা তোমার প্যাচাল।
মুক্তিযুদ্ধ ও দেশ শাসনের চেতনা
March 1st, 2010
যে শব্দটি গত কয়েক বছর ধরে আমার চিন্তাকে বার বার নাড়া দিচ্ছে তা হ’ল সামাজিক চেতনা (Social Imaginary) । এ শব্দটি বিভিন্ন সময়কালের দার্শনিক, মনোবিজ্ঞানী ও শিক্ষাবিজ্ঞানীগন কিভাবে বিশ্লেষণ করেছেন তা আমি বুঝার জন্য অনেক দিন ধরে গবেষনা করে আসছি। মেধা-বুদ্ধির খর্বতার জন্য আজো আমি বিষয়টি সম্পর্কে গবেষনা শেষ করতে পারি নাই।
একটি মেয়ে (কবিতা)
November 18th, 2009একটি মেয়ে হালকা-পাতলা দেখতে লাগে ভালো,
একটি মেয়ে নাদুস-নুদুস দেখতে লাগে ভালো,
একটি মেয়ে লম্বা হলে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে বেঁটে হলে দেখতে লাগে ভালো।
একটি মেয়ে কালো হলে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে ফর্সা হলে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে লম্বা চূলে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে বব কাটিং এ দেখতে লাগে ভালো।
একটি মেয়ে শাড়ী পড়লে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে প্যান্ট পড়লে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে নীল শাড়ীতে দেখতে লাগে ভালো,
একটি মেয়ে লাল শাড়ীতে দেখতে লাগে ভালো।
প্রিয় জন্মভূমি-দ্বিতীয় অধ্যায়
October 23rd, 2009কুমিল্লা জ়েলার চাঁদপুর মহকুমার ফরিদগঞ্জ থানার সাফুয়া গ্রামে ১৯৫১ সালে আমার জন্ম। দেশ হিসেবে পেয়ে ছিলাম পাকিস্তান। আমার বাবা মৌলভী মোহাম্মদ আমির কাজী এক জন পীর ছিলেন। আমার মা আশুরা খাতুন একজন ব্যক্তিত্ত্ব সম্পন্না ও দয়ালু মহিলা ছিলেন। আমাদের গ্রামের সবাই আমার মাকে শ্রদ্ধার চোখে দেখতেন। তিনিই আমাকে প্রথম লেখা পড়ার হাতে খড়ি দেন। ফরিদগঞ্জ বাজার থেকে সতীনাত বশাক রচিত “আদর্শ লিপি” এনে তিন বছর বয়সেই মা আমাকে অ আ ক খ শিখান। মায়ের ছবি আমার হৃদয়পটে সদা জাগ্রত। ধর্মীয় কারনে আমার বাবা কখনও ছবি তোলেননি বলে তাঁর ছবি সংরক্ষন সম্ভব হয়নি। তাই বলে আমার পিতার স্মৃতি আমি কখন ও ভুলতে পারি না। আমার বাবা ও মা আমার জীবনের প্রথম বীর ও আদর্শের প্রতীক। তাদের প্রদর্শিত আদর্শ আজো আমার জীবনের বড় পাথেয়।
Comments Off
হ্যালো বাংলাদেশঃ প্রিয় জন্মভুমি
October 10th, 2009উপস্থাপন
আমার বাসভূমি এখন কানাডা। গত ১৫ বছর ধরে আমি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল নগরীতে বাস করছি।এ দেশ এবং এ নগরীকে আমি ভালোবাসি। তবে আমার জন্ম ভূমি বাংলাদেশের কথা মনে পড়লে আজ ও আমার চোখে পানি আসে। বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এ প্রিয় দেশটির স্বাধীনতা অর্জন করেছি। নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের ফসল আমদের প্রিয় বাংলাদেশ। আর এ সংগ্রামের আমি একজন নগন্য কর্মি ছিলাম। কানাডায় আমি পরিবার পরিজনসহ বসবাস শুরু করি ১৯৯৪ সাল থেকে। এ দেশের সমাজ, সভ্যতা, রাজানীতি ও সংস্কৃতির সাথে সে থেকে আমি সম্পৃক্ত হতে শুরু করি। এখানকার গণতান্ত্রিক রাজনীতির ও আমি একজন কর্মী।যদিও জন্ম আমার বাংলাদেশে, প্রতিদিন আমি কানাডিয়ান হিসেবে বিনির্মিত হচ্ছি (Being a Bangladeshi, I am becoming Canadian)।
আমার পরিচয় (কবিতা)
October 10th, 2009তোমার আমার দেখা হল খালের পাড়ে, হয়নি পরিচয়।
বিলের ধারে দেখা হলে মুছকি হাসি দিলে।
দূর নগরে জন্ম তোমার হাসি খুশী মন।
কেছকি-পুঁটির নাচ দেখিয়ে মন করিলা জয়।
খালের ধারে বড়শী নিয়ে বসেছিলাম আমিঃ
মাছ ধরতে নেশা আমার, মাছে আমার রুচি।
বিলের ক্ষেতে নাংগল চষি চৈত্রদুপুর বেলা।
শ্রাবন মাসের দক্ষিন হাওয়ায় ভাতের নেশা জাগে।
মাছে-ভাতে বাঙ্গাল আমিঃ“মাছী” কিংবা “চাষী”
খালের পাড়ে বিলের ধারে বসত বাড়ী আছে।
চোখে আমার স্বপ্ন আছে, হৃদে আছে বল,
বিশ্ব জয়ের নেশা আমায় সদা করে তাড়া।
এখন আমায় চিনছ কি না বল দেখি মনু?
তোমার তরে বিলাতে পারি মণ-প্রাণ-ধন-তনু।


