
Posts by :
অমানবিক সৃষ্টির মানবিক আমি
January 25th, 2010যখন কয়েক প্রস্থ পুরু কম্বলের নীচে
আমি শীতকে উপেক্ষা করি, তীব্র শীতের রাতে
যখন পারিবারিক আনন্দমুখর পরিবেশে লোকমার পর লোকমা
চালান করে দিই উদর অঞ্চলে , নির্বিকার চিন্তাহীনতায়
সত্যি বলছি,
তখন নিজেকে মানুষ দাবি করতে সংকোচ হয় আমার
যখন শিক্ষা সংস্কৃতির নামে
অপব্যায়ের চরম পরাকাষ্ঠা দেখাই
যখন আধুনিকতার নামে অশ্লীলতার প্রতিযোগীতা চালাই
সমস্ত মানবতাকে উপেক্ষা করে, অত্যন্ত আনন্দের সহিত
দিব্যি কেটে বলছি,
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার
যখন একই বৈশিষ্ঠসম্পন্ন আরেকটি প্রানী
আমারই কাছে হাত পাতে অত্যন্ত দ্বিধান্বিত ভাবে, তীব্র আকুতি নিয়ে
যখন মানব সেবার নামে আমি আবিষ্কার করি
মানব পীড়নের অত্যন্ত আধুনিক প্রযুক্তি, দানবিক উল্লাসে
বিশ্বাস কর, সত্যি বলছি
তখন নিজেকে মানুষ দাবী করতে সংকোচ হয় আমার
অতৃপ্ত আর্তনাদ (কবিতা)
December 8th, 2009তবুও আমাকে এই ধরীত্রির মায়া ত্যাগ করতে হবে
আমি যতই তাকে ভালবাসি না কেনো
তবুও আমাকে তোমার তীব্র আকর্ষন উপেক্ষা করতে হবে
যতই তোমাকে ভালবাসি না কেনো
ভালবাসি না যতই এই পৃথিবীর শীতল উত্তপ্ত হাওয়া
আমাকে যেতেই হবে।
জানি আগুন হয়ে ওঠা কৃষ্ণচূড়া আমি একদিন দেখব না
দেখবনা পানিতে ভেসে থাকা পদ্ম
দেখব না নির্মল হাওয়ায় হয়ে ওঠা সূর্যদয়
দেখব না গ্রীষ্মের উত্তপ্ত বাতাসে হয়ে যাওয়া সূর্যাস্ত।
আর কখনও তোমার পাশে বসব না নদীর তীরে
তোমার ঠোটে ঠোট রাখতে কখনোই অধীর হবনা
তোমাকে একদিন মাত্র না দেখার জন্য বিনীদ্র রজনী কাটাব না
আমার অবশ হয়ে আসা অনুভুতিগুল বোধকরি আর কোনদিনই জাগবে না।
