
Posts by saifullah:
তবুও স্বমহিমায় সাকিব
October 14th, 2009
আমিও উদ্বেলিত হয়েছিলাম খবরটা পড়ে। যেকোন ক্রিকেটপ্রেমীরই তা হবার কথা। ক্রিকেটের বাইবেল, উইজডেন – বর্ষসেরার স্বীকৃতি দিয়েছে আমাদের সাকিবকে। স্বপ্ন আরে স্বম্ভাবনার অপমৃত্যু যেখানে স্বাভাবিক, সেখানে সাকিব উজ্জ্বল ব্যতিক্রম। দুর্দান্ত প্রতিভার ট্যাগ থাকা স্বত্ত্বেও মেহরাব হোসেন অপি, আল শাহরিয়ার রোকন হারিয়ে গেছেন অজানায়। দুনিয়া কাঁপানো সেঞ্চুরি দিয়ে শুরুর পরও আশরাফুল, কেন যেন ভীষণ এলোমেলো, অধারাবাহিক। তবে সাকিব অন্য ধাতুতে গড়া। সবকিছুকে ‘সহজভাবে’ নিতে পারাই হয়ত এর পেছনের কারন।
মোহাম্মদ ইউসুফের চেয়ে বুম বুম আফ্রিদি অনেক বেশি আলোচিত। সাকিব অনেকটা একই কারনে সতীর্থ আশরাফুল, মাশরাফি কিংবা তামিমের মতো রঙীন কোন নাম নয়। সাকিব শান্ত, এলিগেন্ট।
