
Name: শহিদ
Posts by :
সঠিক পরিসংখ্যানের সন্ধানে
December 31st, 2009আসসালামু আলাইকুম।
বেশ কয়েকটি বিষয় নিয়ে দুইরকম উত্তর পাই। বিষয়গুলো আপনাদের জানাচ্ছি। আশা করি সঠিক উত্তর জানাবেন।
১. মাক্কী ও মাদানী সূরার প্রকৃত সংখ্যা প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইগুলোতে আছে যথাক্রমে ৮৬ ও ২৮ টি। আবার কোথাও বলা হয় ৯২ ও ২২। পরে একটা অনুবাদ গ্রন্থে নিজে গুনে দেখি ৯০ ও ২৪। প্রকৃত সংখ্যা দয়া করে জানাবেন।
২. কুরআন শরীফে কতজন নবীর নাম উল্লেখ আছে? প্রাথমিক পাঠ্যবইতে আছে ২৫ জন। অন্য এক বইতে পেলাম ২৬ জন। দয়া করে জানাবেন।
৩. নামাজের আরকান প্রাথমিক বইতে ৭ টি (সালামের মাধ্যমে নামাজ শেষ করা সহকারে)। অন্য বইগুলোতে পেলাম ৬ টি। অনুগ্রহ করে জানাবেন।
