
Posts by shamimz:
আমি কোনটা কিনব?
February 14th, 2010
আমরা অনেকেই নিজেদের খুব চালাক মনে করি। ভাবি আমাদের ঠকানো খুব কঠিন। দু-এক জন ব্যাক্তি খুব চালাক হলেও বেশীরভাগ ক্ষেত্রে চালাক মার্কেটিং টেকনিকের কাছে আমাদের হার মানতে হয়। যদিও কিনে জিতা এক ধরনের আর্ট যা অভ্যাস ও অভিজ্ঞতার ফসল তার পরও একটু সচেতনতা ও চালাকিগুলি ধরতে পারলে কেনাকাটায় স্মার্ট হওয়া সহজ হয়। আসুন দেখি আচরণবাদী অর্থনীতির সাহায্যে কিছু চতুর মার্কেটিং টেকনিকগুলিকে চিহ্নিত করা যায় কিনা? ধরা যাক লোকাল কোন পত্রিকাতে নিচের বিজ্ঞাপনটি প্রকাশিত হয়ছে। প্রিয় পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের মাসিক চাদার হার নিম্নরূপঃ
১) অনলাইন পত্রিকাঃ ২০০ টাকা
২) ছাপানো পত্রিকাঃ ৩০০ টাকা
ফ্রী যে কত্তো মজাগো!!!
February 12th, 2010
ফ্রী! ফ্রী! ফ্রী!! – ইশ শুনতেই কীযে ভালো লাগে। আর যদি ফ্রীতে কিছু পাওয়া যায় তাহলেতো আনন্দের কোন সীমাই নেই। ফ্রী জিনিসে কেন এত মজা পাওয়া যায়? আপনার কী মনে হয়? আপনার যাই মনে হোক, দেখা যাক আচরণবাদী অর্থনীতিবিদরা (Behavioral Economics) এই বিষয়ে কী বলেন। সাধারণ অর্থনীতিতে শুন্য দামও এক ধরণের দাম। সাধারণ অর্থনীতি ধরেই নেয় মানুষ স্বভাবতই বুদ্ধিমান এবং প্রতিটি পদক্ষেপ সে জেনে বুঝে নেয়। কিন্তু আচরণবাদী অর্থনীতি সাধারণ অর্থনীতির এই অনুমিতিকে গ্রাহ্য করেনা, তারা বলেন মানুষের কাজে সিদ্ধান্ত নেবার মত পর্যাপ্ত তথ্য সবসময় থাকেনা এছাড়া আমরা আমাদের অন্তর্নিহিত দুর্বলতার কারণে প্রায়শই ভুল সিদ্ধান্ত নেই। আসুন দেখা যাক ফ্রী-র উত্তেজনা আমাদের সিদ্ধান্ত গ্রহণে কীভাবে প্ররোচিত করে।
সেক্যুলারিজম যখন ভন্ডামী
January 29th, 2010সেক্যুলারিজমের বাংলা হওয়া উচিত ধর্মনিরপেক্ষতা, যার মানে এমন এক পদ্ধতি যা রাষ্ট্রকে বিশেষ কোন ধর্মকে প্রমোট করতে বাধা দেয়। কিন্তু আদর্শ সেক্যুলার বলে খ্যাত রাষ্ট্রগুলিতে কি এই আদর্শ বাস্তবায়িত হচ্ছে? না বিশেষ কোন ধর্ম ঠিকই সুবিধা আদার করে নিচ্ছে? কিন্তু চরম সেক্যুলার বলে খ্যাত ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি দেশ ‘কনকর্ডাট’ (CONCORDAT) নামক একটি চুক্তি বলে কেন ক্যাথলিক ধর্মকে সুবিধা দিচ্ছে? সেক্যুলার দেশে কেন সংখালঘুরা কর্ম ক্ষেত্রে স্বাধীন নয়?
কনকর্ডাট কী?
বিগত ৯০০ বছর যাবৎ ভ্যাটিকান রাষ্ট্রিয় ব্যাপারে ক্যাথলিক ধর্মকে যুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখোনো সরাসরি ক্যাথলিক ধর্মকে রাষ্ট্রিয় মর্যাদায় অধিষ্ঠিত করার মাধ্যমে, কিন্তু তা সম্ভব না হলে রাষ্ট্রের সাথে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়ে যেখানে বিশেষ কতগুলো ব্যাপারে ক্যাথলিক ধর্মকে বিশেষ মর্যাদা দেয়া হয়।
নাস্তিকরাও কি বিশ্বাসী?
January 15th, 2010আমার মতে নাস্তিকরাও বিশ্বাসী। তারা বিশ্বাস করে যে “ঈশ্বর নেই”। কিন্তু “ঈশ্বর নেই” এটি প্রমাণিত সত্য নয়। শুধু যুক্তি দিয়ে বুঝানো সম্ভব “ঈশ্বর নেই” বিবৃতিটি আসলে ফাকিবাজি।
১) ধরা যাক “ঈশ্বর নেই” এটি সত্য, কিন্তু একে প্রমাণ করতে হবে। যা নেই তা প্রমাণ/অপ্রমাণ করা যায় না। যেমন বিশ্বজগতে অনেক কিছু নেই, যা নেই তাকে কীভাবে অপ্রমাণ করা যাবে। এমন একটি জিনিস কল্পনা করুন যা জগত সংসারে নেই, এখন তাকে অপ্রমাণ করার চেষ্টা করুন। মজার ব্যাপার হলো, যে মূহুর্তে আপনি এমন কিছু চিন্তা করবেন সেটি আর ‘নেই’ থাকবে না, ‘আছে’ হয়ে যাবে। তর্কের খাতিরে ধরুন চিন্তা করলাম ‘ংংং’ জগত সংসারে নেই। এখন একে অপ্রমাণ করতে হলে ‘ংংং’ কে আমাকে সংজ্ঞায়িত করতে হবে। কিন্তু যা নেই তাকে সংজ্ঞায়িত করব কীভাবে? আবার সংজ্ঞায়িত করা গেলে সেটির অস্তিত্ব স্বীকার করা হয়।
