
Name: তুষার
Posts by তুষার:
ঈদে আ’যম, ঈদে আকবর
February 7th, 2010ওহাবীদের একটি আক্বীদা হলো “শরীয়তে দু‘ঈদ ছাড়া আর কোন ঈদ নেই।” অথচ তাদের এ আক্বীদা ও বক্তব্য সম্পূর্ণ কুফরীর অন্তর্ভুক্ত। কারণ তারা উক্ত বক্তব্য দ্বারা ওহীয়ে গায়রে মাতলু হাদীছ শরীফকেই মুলতঃ অস্বীকার করেছে। কেননা অসংখ্য হাদীছ শরীফকেই দু’ঈদ ছাড়া আরো ঈদের কথা ঊল্লেখ রয়েছে। যেমন, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত ওবায়েদ বিন সাব্বাক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুরসাল সূত্রে বর্ণনা করেন, হযরত রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক জুমুয়ার দিনে ইরশাদ করেন, হে মুসলমান সম্প্রদায়! এটি এমন একটি দিন, যাকে আল্লাহ পাক ঈদস্বরূপ নির্ধারণ করেছেন।” (ইবনে মাযাহ, মিশকাত)
ইমাম তাইমিয়ার আসল রূপ
February 4th, 2010ইমাম ইবনে হাজর আসকালানী রহ্মতুল্লাহি আলাইহি তাঁর “দুরারুল কামেলা” নামক কিতাবে লিখেন, “ইমাম জাহাবী রহ্মতুল্লাহি আলাইহি বলেন, আমি ইবনে তাইমিয়ার সকল কথার উপর আস্থা স্থাপন করতে পারিনা এবং আমি আক্বীদা ও আহ্কাম সংক্রান্ত মাসয়ালা-মাসায়েলে তার বিপরীত মত পোষণ করি।”
ইমাম ইবনে হাজর রহ্মতুল্লাহি আলাইহি “রেহ্লাতুল আক্শাহরী” কিতাব হতে উদ্ধৃত করে বলেন, “ইবনে তাইমিয়া তার সমসাময়িক আলিমগণকে গালিগালাজ করত, নিজেকে মজতাহিদ মনে করত, তাই ছোট-বড়, প্রাচীন ও নতুন সকল আলিমগণের বিরোধীতা করত। এমনকি হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর সমালোচনাকালে তাঁকে কোন বিষয়ে ‘ভ্রান্ত’ বলে ফেলে। এ সংবাদ শায়খ ইব্রাহীম রহ্মতুল্লাহি আলাইহি-এর নিকট পৌঁছালে তিনি ইবনে তাইমিয়ার প্রতি ইনকার করেন। অতঃপর ইবনে তাইমিয়া শায়খ ইব্রাহীম রহ্মতুল্লাহি আলাইহি-এর নিকট উপস্থিত হয়ে ভূল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে।”
