Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Posts by জিয়াউদ্দিন:

    বিএনপির কাউন্সিলের “রাজাকার তোষন” বিবেকবান মানুষদের হতাশ করবে

    December 14th, 2009

    বাংলাদেশের রাজনীতিতে বড় দুই দলের কাছ থেকে সাধারনের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার কতটুকু এরা পুরন করতে পারছে – আর কতটুকু ব্যর্থ হচ্ছে তার বিচারের ভার ছেড়ে দিতে চাই ভোটারদের হাতে। পাঁচ বছর পর ভোটাররাই এর বিচার করবে। কিন্তু দলের গনতন্ত্রহীনতার মাঝে যখন কাউন্সিলের মতো ঘটনা ঘটে – তখন উগ্রিব হয় অপেক্ষা করি – হয়তো দলগুলো গুনগত পরিবর্তনের পক্ষে কোন সিদ্ধান্ত আসবে। সেই প্রত্যাশা নিয়ে বসে ছিলাম বিএনপির কাউন্সিলে দিকে।

    3 Comments "

    জিয়াউর রহমান

    November 1st, 2009

    Zia_Khaleda_Indiraজিয়াউর রহমান – যে নামটি সহজেই মীর জাফরের নামকে প্রতিস্থাপিত করতে পারে

    বাংলাদেশের মানুষ জ্ঞানত তাদের ছেলেদের দুইটা নাম রাখে না – একটা হলো “মীরজাফর” আর একটা হলো “গোলাম আজম”। আরেকটা নাম ভবিষ্যতের বাচ্চাদের জন্যে বাবা-মা এড়িয়ে যাবেন। এই জন্যে দরকার শুধু একটু ইতিহাস সচেতনতা। জিয়াউর রহমান হলেন একজন সেনাশাসক – যার সমর্থকরা তাকে দেবতার আসনে বসিয়ে সেনাশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। মজার বিষয় হলো বাংলাদেশের সকল গনতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংশ করার পিছনে এরশাদের চেয়ে জিয়াউর রহমানের অবদান অনেক বেশী। আসুন দেখা যাক জিয়াউর রহমান কিভাবে মীরজাফরকে উপকিয়ে বাংলার ইতিহাসের নিকৃষ্ঠতম বেঈমান হিসাবে চিহ্নিত হবে।

    4 Comments "

    নবরূপে – নতুন সাজের “সদালাপ” নবযাত্রায় অভিনন্দন

    October 9th, 2009

    সদালাপের নতুন যাত্রায় – নতুন আঙ্গিকে – নবসাজের সাথে সাথে নতুন ভাবে আলোক ছাড়িয়ে দিক দেশ থেকে দেশান্তরে..

    সদালাপের আলোক ঘুচিয়ে দিক সকল অন্ধকার…

    শুভকামনা রইল। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহর প্রতি যিনি দীর্ঘ দিন ধরে সদালাপের হাল ধরে আছেন।

    No Comments "

    ভয় পাই যখন দেখি একটা জনপদ দ্রুত অন্ধকারে ঢেকে যাচ্ছে

    October 9th, 2009

    যখন দেখি বিচারকে অথর্ব করে সরকারী খুনী বাহিনী খুন করে – সেই খুনকে মিথ্যা দিয়ে ঢেকে পরিবেশন করা হয় আর যারা দেশের দন্ডমুন্ডের কর্তা তারাও খুনের আনন্দে উল্লাশ করে।

    তখন সত্যই হতাশ হতেও ভয় হয়।

    বাংলাদেশ এই বিচারবর্হিভুত খুনের বিষয়টা নিয়ে মুলত পাকিস্তান থেকে – নাওয়াজ শরীফ দেশের আইন শৃংখলা রক্ষার জন্যে শর্টকার্ট হিসাবে খুন করেদমন করার পথ বেছে নিয়েছিলো। পরে জোট সরকার এই পথ ধরে বাংলাদেশের জন্যে। এরা চাঁদাবাজ খুন করে – কিন্তু চাঁদাবাজীর কারনকে লালন করে। বিচার ব্যবস্থা আর পুলিশের সমস্যা সমাধান না করে তাকে আরো জটিল করে ফেলে যাতে খুনের বিষয়টা আরো যৌক্তিক হিসাবে দেখা দেয়।

    3 Comments "