Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

Archive for the ‘বাংলাদেশ-Bangladesh’

মুক্তিযুদ্ধ প্রতিদিনঃ শহীদ আবু তাহের পাঠান

March 22, 2010 By: নুর মোহাম্মদ কাজী Category: বাংলাদেশ-Bangladesh

মুক্তিযুদ্ধের স্মৃতি লেখা শুরু করলে লেখা আগাতে চায় না। লিখতে চাই অর্জিত বাংলাদেশের সুখ গাঁথা। মুক্তিযুদ্ধের স্মৃতি কথা। তা আর লেখা হয় না। ছোট ছোট অনেক দুঃখের স্মৃতি মনের কোনে এসে জমা হয়। মন ভার হয়ে উঠে। অজান্তে চোখে পানি এসে যায়। বুকে পাষাণ ভার অনুভব করি। গলার কাছে কান্নার পাথর এসে জমা হয়। মনে হয় অনেকক্ষন কাঁদতে পারলে বুকের ভার লাগব হবে। কিন্তু কাঁদতে পারিনা। আমি অসুস্থ হয়ে পড়ি। ঘুমঘুম লাগে। চিন্তা করতে থাকি এতসব টুকরা টুকরা ঘটনা কোনটি দিয়ে শুরু করব। চিন্তা করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি, জানি না।

অপরাধে জড়িয়ে পড়েছে অনেক শিশু

March 19, 2010 By: Panjeri Category: বাংলাদেশ-Bangladesh

বাংলাদেশে সম্প্রতি শিশুদের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার ঘটনা ক্রমশ:ই বাড়ছে বলে জানাচ্ছে দেশটির আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাছে এই তথ্য রয়েছে যে, মহানগরগুলোতে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই থেকে শুরু করে হত্যাকান্ডের মত ঘটনায় শিশুরা ব্যবহৃত হচ্ছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা জানিয়েছেন এ সংখ্যা ক্রমশ:ই বাড়ছে। যদিও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া শিশুদের সংখ্যা ঠিক কত এবং এখন পর্যন্ত ঠিক কোন ধরনের শিশুরা এ ধরনের কাজে ব্যবহার হচ্ছে এবং কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কোন সুনির্দিষ্ট এবং বিস্তারিত বিবরণ নেই আইন-শৃংখলা রক্ষাকারীদের হাতে। তবে সরকারের সমাজসেবা অধিদপ্তর কিংবা জাতিসংঘ শিশু তহবিল বলছে প্রধাণত যেসব শিশুরা পরিবার থেকে বেরিয়ে রাস্তায় চলে আসছে তারাই পড়ছে অপরাধী চক্রের খপ্পরে।

স্ত্রীর জিন্স

March 15, 2010 By: নুর মোহাম্মদ কাজী Category: বাংলাদেশ-Bangladesh

ফুকুর নারীবাদ ও আমার অর্ধাংগিনী

আমার স্ত্রী এ দেশে আসার পরও শাড়ি এবং সালোয়ার কামিজই পড়তো। আমি তাকে প্যান্ট-শার্ট পড়ার প্রতি আগ্রাহান্বিত করে তুলি। মার্কেটে গেলে আমি নিজের জন্য প্যান্ট-শার্ট কেনার সময় তাকে অনুরোধ করি তুমিও তোমার পছন্দের প্যান্ট দেখ। সে গ্রাহ্য করতো না। এরপর যখন সে একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করল, তখন সে বলল প্যান্ট ছাড়া কাজের জায়গায় অসুবিধা হয়। এখন আমাকে আর তার প্যান্ট কেনার কথা বলতে হয় না। তবে এখন অন্য রকম সমস্যা দেখা দিয়েছে। তা হলো, আমি মাঝে মাঝে ভুলে তার প্যান্ট পড়ে ফেলি। এ নিয়ে বেশ কয়েকবার সে আমার উপর রাগ করেছে। এবং সর্বশেষ মাস দু’য়েক আগে সে আমাকে সাবধান করে দিয়ে বলেছে, “এর পর যদি আর কোন দিন তুমি ভুলে আমার জিন্সপ্যান্ট পড়, তাহলে আমি তোমার বন্ধুদের কাছে বলব যে, তোমার ভেতর দিনেদিনে মেয়েলী খাছালত বেড়ে যাচ্ছে।মেয়েদের কাপড় পড়তে ভালোবাস। শুধু আমার জিন্সপ্যান্টই না, কসমেটিক্সও ব্যবহার কর। আমি লক্ষ্য করেছি, তুমি পোষাকের ব্যাপারে নারী-পুরুষ বাদ-বিচার করতে চাও না”। নারী পুরুষের পার্থক্যের বিষয়টি নিয়ে আমি ধর্মীয় দৃষ্টি কোন থেকে আমার  অধাংগিনীকে অনেক বুঝানোর চেষ্টা করেছি। তার এক কথা “ওসব আমি বুঝি না। ওটা তোমার প্যাচাল।

হারামখোর

March 15, 2010 By: আখতার হুসাইন Category: বাংলাদেশ-Bangladesh

গত বৎসর অফিসের একটা কাজে প্রায় এক মাস বাংলাদেশে ছিলাম। কাজটা করতে হয়েছিল আমার কানাডার অফিসের হয়ে। এক মাসে কানাডায় থেকে কাজ করলে যা বেতন পেতাম তার চেয়ে অনেক বেশি পেয়েছিলাম। এর মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার জন্য কিছু ভাতা অন্যতম।

যাহোক, যথারীতি অডিটের কাজ শুরু করলাম। কাজের শুরুতে একজন অতি উৎসাহী জুনিয়র কর্মকর্তা আমাকে ধরে বসলেন। তাকে কানাডায় নিতে হবে। সব কিছু শুনে সরাসরি না বলে বসলাম। আসলে আমার যে এ ধরণের কোন ক্ষমতাই নেই তাকে তা অনেকবার বুঝিয়েছি। সে আরো অনেকবার সেই একই আবদার করেছে। শেষ পর্যায়ে তাকে কানাডার ইমিগ্রেশনের ওয়েবসাইট দেখতে বললাম। কানাডায় ইমিগ্রেশনের জন্য সরাসরি দরখাস্ত করতে বললাম। কাগজপত্র তৈরি হলে দেখে দেব সে কথাও দিলাম। এর বাইরে কিছু করতে পারবোনা বলেও জানালাম।

বিবর্তনবাদ এবং ইসলাম: মুক্তমনার বৈজ্ঞানিক ভন্ডামি

March 14, 2010 By: A Murshed Category: ইসলামবৈরীতা-Anti Islam, বাংলাদেশ-Bangladesh, বিবর্তনবাদ

যুক্তিবাদ এবং বিজ্ঞান-মনস্কতার দাবিদার ‘মুক্তমনা’ ওয়েব সাইটের তথাকথিত মুক্তমনাদের ভন্ডামির আরেকটি অন্যতম উদাহরণ হচ্ছে তাদের বিজ্ঞান-আলোচনার দৌড় বিবর্তনবাদ তথা ডারউইনবাদ পর্যন্ত, যেমন অনেকে উপহাস করে বলে থাকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই ভন্ডামি প্রকাশের নমুনা হচ্ছে যে, তারা প্রতিবছর ঘটা করে ডারউইন দিবস, ডারউইনের জন্মদিন, ইত্যাদি পালন করে থাকে অথচ তাদেরকে নিউটন দিবস, আইনস্টাইন দিবস, গ্যালিলিও দিবস ইত্যাদি বা তাদের জন্মদিন পালন করতে দেখা যায় না। এর কারণ হিসেবে মনে হয়, এই ভন্ড বিজ্ঞান-মনাদের কাছে বিজ্ঞান মানেই বিবর্তনবাদ বা ডারউইনিজম আর ডারউইনিজম মানেই বিজ্ঞান। তাদের এহেন কাজ-কারবার দেখে মনে হয় যেন ডারউইনবাদকে তারা ধর্মের পর্যায়ে উন্নীত করে ফেলেছে এবং ডারউইনকে এই ধর্মের দেবতা বা নবীর আসনে বসিয়েছে।

ফ্যশনের কথা বাদ দাও, ঢেকে চলাতেই মুক্তি

March 12, 2010 By: 55muslim Category: বাংলাদেশ-Bangladesh

এমনকি অমুসলিম মেয়েদেরও পর্দা করা উচিত…..

মুসলিমদের নিকাব ফ্রান্সে একটা গরম রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে – কিন্তু স্টেলা হোয়াইট বুঝতে পারেন না এ নিয়ে এত কথা বলার কি আছে? ইংলন্ডের কেন্টে বসবাসকারী এই ক্যাথলিক ক্রিশ্চিয়ান সম্পূর্ণ ঢেকে চলার আনন্দ ব্যাখ্যা করেন:

অবমুক্ত পশ্চিমাদের কাছে হিজাব অথবা নিকাব হচ্ছে নারীত্বের উপর আরোপিত এক কলঙ্ক। এটা হচ্ছে নারীসত্ত্বাকে পিষে মারার এবং দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত করার একটা প্রতীক – যা কিনা নারীকে এমন এক নিষ্ক্রিয় মাংসপিন্ডে পরিণত করে, যাকে কেবল তার স্বামীর জন্য খাবার কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ইংরেজ নারীরা যখন এরকম সব-ঢেকে-চলা কোন নারীর মুখোমুখি হন, তখন তারা তার দিকে এক করুণা ও দুঃখের দৃষ্টিতে তাকিয়ে দেখেন। তাদের জন্য নিকাব হচ্ছে এক জীবিত মরণ। ফ্রেঞ্চ কর্তৃপক্ষ, যারা স্কুলসমূহে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গীটাও হয়তো এরকমই যে: স্বল্পবয়সী কোন মেয়েকেই যেন তার তারুণ্যের মাথায় অবদমনের এই বোঝা বয়ে বেড়াতে না হয়।

আমাদের সমাজেও লিভ টুগেদার কালচার গড়ে উঠছে!

March 09, 2010 By: Sorowar Category: বাংলাদেশ-Bangladesh

ঢাকায় লিভ টুগেদার, কোথাও ফ্যাশন, কোথাও নীল দংশন
তথ্যসুত্র

বিয়ে ছাড়া দাম্পত্য সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আগ্রহ বাড়ছে নগরীতে। এভাবে যারা জুটি গড়ছেন- তাদের মধ্যে ব্যবসায়ী, শিল্পপতি, চাকরিজীবী যেমন আছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক জগতের অনেকেই রয়েছেন। রয়েছেন শিল্পী, সাহিত্যিকও। বিয়ে না করেও তারা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন স্বামী-স্ত্রী পরিচয়ে। লিভ টুগেদারের রকমফের রয়েছে। কেবল অবিবাহিত নারী-পুরম্নষ লিভ টুগেদার করছে- এমন নয়, বিবাহিত পুরুষ স্ত্রী, সন্তান থাকার পরও এবং বিবাহিত নারী স্বামী থাকার পরও সম্পর্কের ভিন্ন মাত্রায় লিপ্ত হচ্ছেন। কারণ হিসেবে একাধিক নারী-পুরুষ জৈবিক ও মানসিক শান্তির কথা বলেছেন। স্টুডেন্টদের মধ্যেও লিভ টুগেদার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভিন্ন ধর্মের নারী-পুরুষের মধ্যে ধর্মান্তরিত না হয়ে বিয়ে করতে সমাজে বাধা থাকায় তারা লিভ টুগেদার করছে। ফেস বুক ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের ক্ষেত্রেই তা বেশি হচ্ছে। পরে প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।

Ireland

March 09, 2010 By: Mamun Category: বাংলাদেশ-Bangladesh

Country of 4.5 million people in the west Europe name Ireland. As a country, it is very nice and green, same as people – very friendly, submissive and caring. It was ruled by UK of approximately 800 years and never ruled any country by itself, same as Bangladesh. That is why we find a lot of similarities of Irish with Bangladeshi people in terms of manner, attitude etc. People here are conservatives compare to other EU countries, so they like Muslim and also like to help Islamic countries. Hizab, tupi, beard are not strange here, which was not the case before 2000. Coz, a mass migration of immigrant started after 2000. However I find practicing Islam a lot easier here compare to even a lot of Muslim countries. I find Islam and Muslim are welcome in Ireland.

৭ই মার্চের ভাষণ ও সামান্য বিশ্লেষণ

March 07, 2010 By: Fuad Category: বাংলাদেশ-Bangladesh

“ভায়েরা আমার,
আজ দুঃখ ভারাক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশকে আমরা গড়ে তুলবো। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে।

ঢাকা শহরে নিজের পায়ের উপর নিয়ন্ত্রণ আছে কত জনের?

March 06, 2010 By: bahar03 Category: বাংলাদেশ-Bangladesh

ঢাকা শহরে জ্যামের কারণে জনজীবন আজ অতিষ্ঠ। অফিসে আসতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। মিরপুর টু মতিঝিল। আর শনিবারে আসি ৪০ মিনিটে। ঢাকা শহরে একটু হাটবো তার সুযোগও নাই। মাঝে মাঝে পল্টন থেকে জ্যামের কারণে আমি বাস থেকে নেমে যাই যে হেটে অফিসে যাই তা না হলে আবার লাল কালি পড়বে কিন্তু তাতেও সমস্যা। হাটার জায়গা নাই। আমার পায়ের উপর আমার নিয়ন্ত্রণ নাই ভাবলে অবাক লাগে। সরকার এতো পদক্ষেপ নিল কিন্তু জ্যাম কিছুতেই কমাতে পারছে না।

জ্যামের কারণে আমাদের যে ক্ষতি হয়ঃ

  • জ্যামের কারণে যে আমাদের শুধু সময় নষ্ট হয় তা নয় এর কারণে মেজাজ খিটখেটে হয়, মনে আশান্তি আসে, কর্মক্ষমতা কমে যায়, শরীরে অবসাদ দেখা দেয়।