Archive for the ‘Uncategorized’
March 10, 2010
By: Panjeri
Category: Uncategorized
ক্যাথলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট আয়ারল্যান্ডের গীর্জাগুলোতে ব্যাপক সংখ্যায় শিশু নির্যাতনের ব্যাপারে ব্যাখ্যা চাওয়ার জন্য আইরিশ ধর্মগুরুদের তলব করেছেন। সম্প্রতি আয়ারল্যান্ড সরকার খবর দিয়েছিলো দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাবলিন গীর্জাসহ আরো কয়েকটি গীর্জার বেশ কিছু ধর্মযাজক শিশুদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। সরকারের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিলো, একজন ধর্মগুরু অসংখ্য শিশুর ওপর যৌন উৎপীড়ন চালিয়েছেন এবং অপর একজন প্রায় ৩০ বছর ধরে শিশুদের যৌন দাসী হিসেবে ব্যবহার করেছেন। উভয় ধর্মযাজক তাদের বিরুদ্ধে এসব অভিযোগ স্বীকার করেছেন। খ্রীস্টান ধর্মগুরুদের পক্ষ থেকে যৌন কেলেঙ্কারির এসব ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ডে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং গীর্জার ওপর জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে। আজ আরো পরের দিকে আয়ারল্যান্ডের ধর্মযাজকরা পোপ ষোড়ষ বেনেডিক্টের সাথে সাক্ষাত করবেন বলে কথা রয়েছে। এর আগে ডাবলিনের আর্চবিশপ অভিযুক্ত ধর্মগুরুদের ব্যাপারে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তাদের বিচার করতে হবে। তথ্যসূত্র
No Comments →
March 08, 2010
By: এস.এম. রায়হান
Category: Uncategorized
এই মহাবিশ্বের স্রষ্টার অনস্তিত্ব যেহেতু কোনকালেই কেউ প্রমাণ করতে সক্ষম হবে না, এবং বেশীরভাগ মানুষ যেহেতু স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, এবং তাদের বিশ্বাসের স্বপক্ষে যেহেতু শক্তিশালী যুক্তিও আছে সেহেতু স্রষ্টাকে একটি “প্রতিষ্ঠিত সত্য” হিসেবে ধরে নেয়া যায়। তাছাড়া যৌক্তিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও এই মহাবিশ্বের যে একজন স্বজ্ঞাত ও বুদ্ধিমান স্রষ্টা থাকতেই হবে তাতে মনে হয় সংশয়-সন্দেহের কোন অবকাশ নেই। বুদ্ধিমান স্রষ্টার উপর নাস্তিকদের আবার বেশ ক্ষোভ! ঘর পোড়া গরুর মত ‘বুদ্ধিমান’ শব্দটা শুনলেই তারা আঁতকে ওঠেন! তার কারণ হচ্ছে বুদ্ধিমান স্রষ্টা যেমন ন্যায়-অন্যায়ের হিসাব-নিকাস রাখতে সক্ষম তেমনি আবার অপরাধীদের জন্য শাস্তির ব্যবস্থাও থাকতে পারে। অন্যদিকে বোবা-কালা-অন্ধ-অচেতন প্রকৃতি যেহেতু ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করতে অক্ষম সেহেতু এই ধরণের প্রকৃতি গডে বিশ্বাসের মজাই আলাদা! চুরি-চামারি-হত্যা-ধর্ষণ সহ যে কোন ধরণের অপরাধ করে সহজেই পার পাওয়া যাবে! বুদ্ধিমান স্রষ্টাকে ভয় পাওয়ার গুরু রহস্য এবার নিশ্চয় পরিস্কার!
This is a preview of
নাস্তিকতা একটি অমানবিক বিশ্বাস
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (2)
March 08, 2010
By: 55muslim
Category: Uncategorized
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
السلام عليكم ورحمة الله و بركاته
আমেরিকান ধর্মান্তরিত মুসলিমাহ্ ও প্রখ্যাত “দায়ী” আমিনাহ্ আস সিলমীহ আজ এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন! তাঁর অমূল্য কাজ বিশ্বের শত সহস্র মুসলিমকে অনুপ্রেরণা যোগাতো – যার মাঝে আমার মত সাধারণ মানুষও একজন। তাঁর সম্বন্ধে আরো জানতে দেখুন: ১, ২।
Comments (5)
March 06, 2010
By: এস.এম. রায়হান
Category: Uncategorized
সংজ্ঞা অনুযায়ী “গড” বলতে এমন একজন স্বজ্ঞাত ও বুদ্ধিমান সত্তাকে বুঝানো হয়, যিনি এই প্রাকৃতিক মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং যিনি এই মহাবিশ্বের ঊর্ধ্বে (Transcendent)। গডের অস্তিত্বে বিশ্বাসীকে বলা হয় আস্তিক, আর গডের অনস্তিত্বে বিশ্বাসীকে বলা হয় নাস্তিক। উদাহরণস্বরূপ, যদিও এই প্রাকৃতিক মহাবিশ্বকে বাস্তবে কোন কিছুর সাথেই তুলনা করা সম্ভব নয় তথাপি যদি একটি ঘড়ির সাথে তুলনা করা হয় তাহলে যারা ঘড়ির নির্মাণকারীর অস্তিত্বে বিশ্বাস করেন তারা আস্তিক, আর যাদের বিশ্বাস অনুযায়ী ঘড়ির কোন নির্মাণকারী নাই (!) বা থাকার দরকার নাই (!) তারা নাস্তিক।
This is a preview of
নাস্তিকতা একটি অবৈজ্ঞানিক বিশ্বাস
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (3)
March 05, 2010
By: invite
Category: Uncategorized
না, পাঠক মন্ডলি বক্তব্যটি কোন সংবাদ সংস্হার বা আমার বানানো না। ঘটনাটি স্বয়ং প্রধান মন্ত্রী সিলভিও বের্লোসকনীর। কিছুদিন পুর্বে নিজের দলের কর্মীদের মধ্যে এক আলোচনা অনুষ্টানে তিনি এ বক্তব্য দেন। তার মতে ইটালির বেশীর ভাগ বিচারক তার বিরুদ্ধে আইনকে কাজে লাগাচ্ছে এবং সংসদে আইন পাশ করলে তারা অনেক আইন পছন্দ করে না। ইটালির বর্তমান প্রধান মম্ন্ত্রী হলেন বিশ্বের ২০ জন ধনী ব্যক্তিদের একজন। তার বিরুদ্ধে করফাকি, বিচারককে ঘুস দিয়ে রায় নিজের পক্ষে নেয়া সহ বিভিন্ন মামলা চলছিল। ইতিমধ্যে তার পক্ষে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য বৃটিশ এক উকিলকে জেল দেয়া হয়েছে। হাইকোর্টে আপিল করেছিলেন এই রায়ের বিরুদ্ধে। হাইকোর্ট তার আপিল বাতিল করে দিয়েছে। বর্তমানে শেষ আপিল চলছে।
This is a preview of
ইটালিতে তালেবান বিচারক!
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
No Comments →
March 05, 2010
By: এস.এম. রায়হান
Category: Uncategorized
কিছু উটকো বিজ্ঞানমনা নাস্তিকদের সুবাদে ‘বিশ্বাস’ নামক শব্দটা হঠাৎ করেই যেন ‘অচ্ছুৎ’ এর মতো কিছু একটা হয়ে গেছে! একদিকে যেমন এই ‘অচ্ছুৎ’ থেকে পরিত্রাণের প্রাণপন চেষ্টা চালানো হচ্ছে, এবং সেটি করতে যেয়ে এমনকি নাস্তিকতাকেও পুনঃসংজ্ঞায়িত করা হচ্ছে, অন্যদিকে আবার এই শব্দটাকে আস্তিকদের দিকে ঠেলে দিয়ে তাদেরকে নিয়ে হাসি-ঠাট্রাও কম হচ্ছে না। কিন্তু চাইলেই কি আর সবকিছু থেকে পরিত্রাণ পাওয়া যায়! মোটেও না। প্রকৃতপক্ষে সবকিছুই বিশ্বাস-এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বিশ্বাস ছাড়া মানুষ এক ধাপও নড়তে পারে না। এমন ‘উদ্ভট’ কথা শুনে উটকো বিজ্ঞানমনাদের মধ্যে কেউ কেউ হয়তো তেড়ে আসবেন। কিন্তু তাতে কোন লাভ হবে না। তেড়ে আসাটা শেষ পর্যন্ত বুমেরাং হবে। সবকিছুই যে বিশ্বাস-এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে- তার স্বপক্ষে কোন উদাহরণ দেয়ার দরকার আছে বলে মনে হয় না। কারণ দিনের আলোর মতো সত্যকে যুক্তিবাদী মাত্রই বুঝা উচিত।
This is a preview of
‘বিশ্বাস’ নামক ‘অচ্ছুৎ’ থেকে পরিত্রাণের বৃথা চেষ্টা!
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (8)
March 02, 2010
By: এস.এম. রায়হান
Category: Uncategorized
আল মোর্শেদ সাহেবের লেখার সূত্র ধরে ‘আনাস’ নামের এক ব্লগারের “বিশ্বনবীর ডাক্তারী” লেখাটি পড়লাম। সেখানে তার এক ‘তাবলীগী বড় ভাই’ এর নামে একটি কাহিনী ফেঁদে বা অসততার আশ্রয় নিয়ে তাকে না জানিয়ে তার লেখাকে ব্লগে প্রকাশ করে দুটি কাজ করা হয়েছে: (১) তার ‘তাবলীগী বড় ভাই’ এর ঘাড়ে বন্দুক রেখে মুহাম্মদ (সাঃ)-কে হেয় করা হয়েছে, এবং (২) মুসলিমদেরকে কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ, ও সেক্স-পার্ভার্ট প্রমাণ করার চেষ্টা করা হয়েছে- বিশেষ করে মন্তব্যগুলোতে। অথচ আনাস নাকি মাদ্রাসার ছাত্র! বাংলাদেশের একজন মাদ্রাসার ছাত্রের কাছেই যদি মুসলিমরা কুসংস্কারাচ্ছন্ন ও পশ্চাৎপদ হয় তাহলে তো পশ্চিমা বিশ্বের মিলিয়ন মিলিয়ন ধর্মান্তরিত মুসলিম সহ দেড় বিলিয়ন মুসলিমদের উচিত হবে এই মুহুর্তে গায়ে গ্যাসোলিন ঢেলে আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেয়া! কারণ সবায় তো এতদিন ধরে বিপরীতটাই জেনে এসেছে!
This is a preview of
“বিশ্বনবীর ডাক্তারী” প্রবন্ধের লেখক আনাসকে খোলা চিঠি
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (4)
March 02, 2010
By: সাদাত
Category: Uncategorized
ফারুক সাহেব তার এই পোস্টে [গাজ্জালী (১০৫৮-১১১১ খৃঃ) -একের ভিতর দুই। (২)] লিখেছেন:
“তোমরা ঘুনাক্ষরেও কোরান বোঝার চেষ্টা করবে না , তাহলে পথভ্রষ্ট হবে। কোরান বুঝতে হলে ১৫ ‘উলুম’ বা জ্ঞান জানা প্রয়োজন।” – মাওলানা জাকারিয়া কান্ধালি , ফাজায়েল আমল। কি সেই ‘উলুম’ যা না জানলে কোরান বোঝা যাবে না। আসুন গাজ্জালীর “এহইয়াউল উলুমদ্দিন”-ভলুম২ থেকে কিছু জ্ঞান আহরন করি।
ফারুক সাহেবের প্রতি:
১. একটা কোটেশন কতটুকু গুরুত্ব বহন করে, তা আপনার জানা না থাকার কথা নয়।
This is a preview of
সতর্ক সংকেত ২: ব্লগার ‘ফারুক’ যেভাবে তথ্যবিকৃতি ঘটিয়ে থাকেন
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (10)
March 01, 2010
By: সাদাত
Category: Uncategorized
ব্লগার ফারুক তার এক পোস্টে [গাজ্জালী (১০৫৮-১১১১ খৃঃ) -একের ভিতর দুই। (২)] লিখেছেন:
আসুন গাজ্জালীর “এহইয়াউল উলুমদ্দিন”-ভলুম২ থেকে কিছু জ্ঞান আহরন করি।
“খাওয়া শেষ হলে কাপ প্লেট চেটে, পানি দিয়ে ধুয়ে, সেই পানি খেলে, একটি দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। যে কাপড় বিছিয়ে খাবার খাওয়া হয়, তার উপরে পড়ে থাকা খাবার খেলে জীবন সুন্দর হয়, সন্তানেরা সুস্থ থাকে এবং বেহেস্তের হুরীদের জন্য বিবাহের উপহার হয়।” কি সুন্দর অমূল্য উপহার!!
“আমার শ্রেষ্ঠ বন্ধু সেই, যে বেশি বেশি খায় ও বড় বড় লোকমা খাবার মুখে দেয়।”
————-
This is a preview of
সতর্ক সংকেত ১: ব্লগার ‘ফারুক’ যেভাবে মানুষকে বিভ্রান্ত করেন
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comment (1)
February 27, 2010
By: এস.এম. রায়হান
Category: Uncategorized
লেখার উপস্থাপনার উপর অনেক কিছুই নির্ভর করে। একটি লেখার গুণগত মান ভাল হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাজে উপস্থাপনার কারণে পাঠকদের জন্য বিরক্তিকর হতে পারে। এই লেখাতে নিয়ম-কানুন ও সাধারণ ভুল-ভ্রান্তি নিয়ে কিছু টিপস দেয়া হবে, যেগুলো অনুসরণ করলে নিজের লেখার মানোন্নয়নের পাশাপাশি ব্লগের মান এবং সেই সাথে পাঠকদের জন্যও সুবিধা হবে বলেই বিশ্বাস।
১। লেখার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে সুন্দর একটি শিরোনাম নির্বাচন করুন। শিরোনাম যেন এক লাইনের বেশী না হয় সেদিকে লক্ষ্য রাখুন। শিরোনামের শেষে কখনো দাঁড়ি চিহ্ন (।) হয় না। তবে প্রশ্নবোধক চিহ্ন (?) বা বিস্ময়সূচক চিহ্ন (!) হতে পারে।
This is a preview of
লেখার মানোন্নয়নের জন্য কিছু টিপস
.
সম্পূর্ণ লেখা পড়ুন-Read the full writing
Comments (7)