Shodalap

An inclusive e-journal for Bangladeshis for home and abroad
Subscribe

বিবর্তনবাদ এবং ইসলাম: মুক্তমনার বৈজ্ঞানিক ভন্ডামি

March 14, 2010 লিখেছেন: A Murshed Category: ইসলামবৈরীতা-Anti Islam, বাংলাদেশ-Bangladesh, বিবর্তনবাদ

যুক্তিবাদ এবং বিজ্ঞান-মনস্কতার দাবিদার ‘মুক্তমনা’ ওয়েব সাইটের তথাকথিত মুক্তমনাদের ভন্ডামির আরেকটি অন্যতম উদাহরণ হচ্ছে তাদের বিজ্ঞান-আলোচনার দৌড় বিবর্তনবাদ তথা ডারউইনবাদ পর্যন্ত, যেমন অনেকে উপহাস করে বলে থাকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই ভন্ডামি প্রকাশের নমুনা হচ্ছে যে, তারা প্রতিবছর ঘটা করে ডারউইন দিবস, ডারউইনের জন্মদিন, ইত্যাদি পালন করে থাকে অথচ তাদেরকে নিউটন দিবস, আইনস্টাইন দিবস, গ্যালিলিও দিবস ইত্যাদি বা তাদের জন্মদিন পালন করতে দেখা যায় না। এর কারণ হিসেবে মনে হয়, এই ভন্ড বিজ্ঞান-মনাদের কাছে বিজ্ঞান মানেই বিবর্তনবাদ বা ডারউইনিজম আর ডারউইনিজম মানেই বিজ্ঞান। তাদের এহেন কাজ-কারবার দেখে মনে হয় যেন ডারউইনবাদকে তারা ধর্মের পর্যায়ে উন্নীত করে ফেলেছে এবং ডারউইনকে এই ধর্মের দেবতা বা নবীর আসনে বসিয়েছে।

দুই রাণী

March 14, 2010 লিখেছেন: Abdur Rahman Abid Category: সাহিত্য-Literature

[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ “দলীয় অন্ধ সমর্থন রাজনৈতিক সুস্বাস্থ্যের জন্যে ক্ষতিকর”। উপদেশটি দল-মত নির্বিশেষে সকল সুনাগরিকের জন্যে যদিও সমানভাবে প্রযোজ্য, তথাপি নিজের জান-মালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিএনপি বা আওয়ামীলীগ নেতৃত্বের প্রতি অন্ধ, এমন পাঠকদেরকে ছড়াটি না পড়ার জন্যে সবিনয় অনুরোধ করা যাচ্ছে।]

একদেশে দুই রাণী, নেই কোনো রাজা।
প্রজাকূল রাতদিন হচ্ছে যে ভাজা-
বালি ভাজা মুড়ি আর ভাজা চিড়ে, খই
তেলে ভাজা মাছ যেমন- পুটি আর কৈ।
ভাজা ভাজা হচ্ছে যে প্রতিটি মানুষ
রাণীদ্বয় ঘিরে থাকে যত অমানুষ।

ঘটি-বাটি, বোতল আর কলসে কলস
তৈল মর্দনিছে হাঁপুস-হুঁপুস;
যত তৈল, যত বোল, তত দেবো ভাগ;
সত্যি কথায় হন- রাণীদ্বয় রাগ।
দিনরাতের তৈলে তারা তৈলাক্ত,
মোসাহেবদের ভীড় ঠেলে কাছে যাওয়া শক্ত।

WHO IS ALLAH (SWT)

March 14, 2010 লিখেছেন: Fuad Category: ইসলাম-Islam

Bismillahir Rahmanir Rahim
In the name of Allah, Most Gracious, Most Merciful

We Need to know who is ALLAH swt?

Say: He is Allah, the One and Only;
Allah, the Eternal, Absolute;
He begetteth not, nor is He begotten;
And there is none like unto Him.
[Al Quran Surah 112 Translated by Yusuf Ali]

এই হাত দু’টো কবিতা লেখার জন্য সৃষ্টি হয়নি

March 14, 2010 লিখেছেন: mariner Category: সাহিত্য-Literature

এই হাত দু’টো কবিতা লেখার জন্য সৃষ্টি হয়নি।
এই মস্তিষ্ক কখনো বুদ্ধিবিক্রীর বেশ্যাবৃত্তি করতে চায়নি।
এই মনটা চেয়েছিল নির্ঝঞ্জাট একটা কর্মজীবী জীবন।
হাতুড়ী-বাটাল বা অতি সাধারণ আর কোন যন্ত্রপাতি
ব্যবহারে, নিতান্তই ছা-পোষা জীবিকার কোন আয়োজন।
মনটা চেয়েছিল, প্রকৃতির মাঝে একাকী, নিভৃত, একটা জীবন।

বাইবেলের আলোকে নারী ও দাস-দাসী

March 13, 2010 লিখেছেন: এস.এম. রায়হান Category: ইসলামবৈরীতা-Anti Islam

মিশন্যারিদের মতো প্রতারণা ও ছল-চাতুরির আশ্রয় নিয়ে বাইবেলকে হেয় করার কোন ইচ্ছা নাই। লেখাটিতে বাইবেলের বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র। ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে মূলত দুটি ধর্মের ক্ষুদ্র কিছু গ্রুপ থেকে অপপ্রচার চালানো হয়। তাদের মধ্যে একটি হচ্ছে ক্রিশ্চিয়ান মিশন্যারিজ গ্রুপ, যারা বিভিন্ন প্রতারণা ও কলাকৌশলের আশ্রয় নিয়ে গরীব ও অজ্ঞ লোকজনকে ধর্মান্তরিত করার জন্য সদা-সর্বদা তৎপর থাকে। এরা ইসলামের অতি তুচ্ছ কিছু বিষয় যেগুলোকে যুক্তি দিয়ে সহজেই ব্যাখ্যা করা সম্ভব সেগুলোকে রঙ-চং দিয়ে হাইলাইট করে তার সাথে মুসলিম পরিবারে সংঘটিত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে যোগ করে ইসলামের নামে মিডিয়াতে বারবার প্রচার করে। হাতিকে ছেড়ে তার লেজের কিছু চুল নিয়ে এমনভাবে অপপ্রচার চালানো হয়েছে যে, অনেকেই তাদের অপপ্রচারের দ্বারা বিভ্রান্ত হয়েছেন। কারণ বেশীরভাগ মানুষ হলিউড মুভি আর পশ্চিমা বিশ্বের স্বল্প-বসনা নারীদেরকে দেখে বাইবেলকে বিচার করেন। কিন্তু বাস্তবতা যে ঠিক তার বিপরীত সেটা বাইবেল না পড়লে কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়।

তসলিমা ভারতে নিরাপত্তা পায় আর ফিদা হোসেন নাগরিকত্ব হারায়!

March 13, 2010 লিখেছেন: Panjeri Category: প্রতিবেশী রাষ্ট্র- Neighbours

ভারতের কিংবদন্তী চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন কাতারের নাগরিকত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন। জনাব হোসেন আজ দোহায় নিযুক্ত ভারতীয় দূতাবাসে তার পাসপোর্ট হস্তান্তর করেন বলে জি নিউজ জানিয়েছে। ৯৫ বছর বয়সী ফিদা হোসেনকে অনেকে ‘ভারতের পিকাসো’ বলে অভিহিত করে থাকেন। পুরাকাহিনী অবলম্বনে হিন্দু দেবদেবীদের ছবি আঁকার দায়ে উগ্র হিন্দুত্ববাদীরা ফিদা হোসেনকে হত্যা করার হুমকি দেয়ার পর ২০০৬ সাল থেকে তিনি স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। ১৯৯০ এর দশক থেকেই ফিদা হোসেনের বিরুদ্ধে শিবসেনা ও আরএসএস-এর সংগ্রাম শুরু হয় এবং তখন থেকে ভারতের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে প্রায় ৯০০ অভিযোগ দায়ের করা হয়। তবে ফিদা হোসেন নিরাপত্তার অভাবে এসব মামলা মোকাবিলার উদ্দেশ্যে ভারতে যেতে পারেননি। ২০০৬ সালে শিবসেনা ফিদা হোসেনকে হত্যার জন্য ১ কোটি ১৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। সম্প্রতি কাতার সরকার তাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করার পর তিনি তা গ্রহণ করেন। ফিদা হোসেনের ছেলে ওয়াইজ হোসেন বলেছেন, তার পিতা এখন আর ভারতের নাগরিক নন। দোহায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের আইনে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ থাকার কারণে ফিদা হোসেন তার ভারতীয় পাসপোর্ট হস্তান্তর করেছেন। তথ্যসূত্র

নাসেখ এবং মানসূখ আয়াতসমূহ

March 13, 2010 লিখেছেন: ফারুক Category: ইসলাম-Islam

মুনিম বলেছেন, “আপনি নাসেখ মানসূখকে অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি যদি মদ হারাম হওয়ার তিন আয়াত ও বিধবাদের স্বামীর ঘরে অবস্থানের দুই আয়াত পাশাপাশি রেখে বিবেচনা করে দেখেন তবে বিষয়টি পানির মত পরিষ্কার হয়ে ভেসে উঠবে, পূর্ববর্তি আয়াত পরবর্তি আয়াত দ্বারা রদ করা হয়েছে।”

তাই কি? দেখি কি লেখা আছে আয়াতগুলোতে। মদের ৩ আয়াত- মদ সম্পর্কে প্রথমে বলা হলো-

২১৯।সুরা বাকারা। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, ‘এগুলির মধ্যে রয়েছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু লাভ। কিন্তু লাভ অপেক্ষা পাপ অনেক বেশী।’

২য় ধাপে বলা হলো-

ডারউইনবাদ- কিছু পর্যবেক্ষণ-৩

March 12, 2010 লিখেছেন: Shams Category: বিবর্তনবাদ

ইউজেনিক্স এর সবচেয়ে সফল ও ঘৃণিত প্রয়োগ করেন হিটলার। হিটলার যা করতেন তা তার বিশ্বাস থেকে। আর যে বিশ্বাসটা তাকে সবচেয়ে বেশী প্রভাবিত করেছিল তা হল ডারউইনবাদ তত্ত্বের ভিত্তির উপর দাড়ানো ইউজেনিক্স। তার পাশবিক কাজের নীতিগত সমর্থন লুকিয়ে ছিল এই ইউজেনিক্সের মধ্যে। আর এই সমর্থন তার মধ্যে বাসা বেঁধেছিল ক্ষমতায় আরোহণের অনেক আগে। যদিও আরও অনেক উপাদান এর সাথে জড়িত তথাপি ডারউইনবাদের সাথে সম্পর্কিত ইউজেনিক্স এর অবদানকে কেউ অস্বীকার করে না। সে ডারউইনের মতবাদকে গ্রহণ করেছিল এবং বিশ্বাস করত বেঁচে থাকার সংগ্রামটাই শুধুমাত্র নীতিবোধের আওতাভুক্ত, তা যেভাবেই হোক। জার্মান বিবর্তনবাদী বায়োলজিস্ট আরনেস্ট হেকেলকে হিটলারের ‘কিলিংমেশিন’ নাজিদের আধ্যাত্নিক নেতা মনে করা হয়। তার উক্তি “রাজনীতি মানে প্রায়োগিক জীববিজ্ঞান” নাজিদের মধ্যে বহুল প্রচলিত ছিল। হেকেল এর অনুপ্রেরণা ছিল ডারউইনের ‘অরিজিন অব স্পেশীজ’। (এই অতিউৎসাহী বিবর্তনবাদী অনেক জালিয়াতির জন্যও বিখ্যাত।) লেখক রিচার্ড উইকার্ট তার ‘ডারউইন থেকে হিটলার’ গ্রন্হে একে বর্ণনা করেছেন এভাবে:

ফ্যশনের কথা বাদ দাও, ঢেকে চলাতেই মুক্তি

March 12, 2010 লিখেছেন: 55muslim Category: বাংলাদেশ-Bangladesh

এমনকি অমুসলিম মেয়েদেরও পর্দা করা উচিত…..

মুসলিমদের নিকাব ফ্রান্সে একটা গরম রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে – কিন্তু স্টেলা হোয়াইট বুঝতে পারেন না এ নিয়ে এত কথা বলার কি আছে? ইংলন্ডের কেন্টে বসবাসকারী এই ক্যাথলিক ক্রিশ্চিয়ান সম্পূর্ণ ঢেকে চলার আনন্দ ব্যাখ্যা করেন:

অবমুক্ত পশ্চিমাদের কাছে হিজাব অথবা নিকাব হচ্ছে নারীত্বের উপর আরোপিত এক কলঙ্ক। এটা হচ্ছে নারীসত্ত্বাকে পিষে মারার এবং দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত করার একটা প্রতীক – যা কিনা নারীকে এমন এক নিষ্ক্রিয় মাংসপিন্ডে পরিণত করে, যাকে কেবল তার স্বামীর জন্য খাবার কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ইংরেজ নারীরা যখন এরকম সব-ঢেকে-চলা কোন নারীর মুখোমুখি হন, তখন তারা তার দিকে এক করুণা ও দুঃখের দৃষ্টিতে তাকিয়ে দেখেন। তাদের জন্য নিকাব হচ্ছে এক জীবিত মরণ। ফ্রেঞ্চ কর্তৃপক্ষ, যারা স্কুলসমূহে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গীটাও হয়তো এরকমই যে: স্বল্পবয়সী কোন মেয়েকেই যেন তার তারুণ্যের মাথায় অবদমনের এই বোঝা বয়ে বেড়াতে না হয়।

ডারউইনবাদ- কিছু পর্যবেক্ষণ-২

March 11, 2010 লিখেছেন: Shams Category: বিবর্তনবাদ

পূর্ববর্তী লেখার ধারাবাহিকতায় ইউজেনিক্স (Eugenics) এর উপর সংক্ষেপে একটু আলোকপাত করব। ডারউইনবাদের প্রতিষ্ঠাতা চার্লস ডারউইনের কাজিন ফ্রান্সিস গাল্টন যে বর্ণবাদী মতাদর্শের গোড়াপত্তন করেন, যার দ্বারা ডারউইন নিজে প্রভাবিত ছিলেন এবং তার পরিবার এ আন্দোলনে বিশেষ অবদান রাখেন তার ইতিহাস অমানবিকতা ও অবিচারে ভরা। ইউজেনিক্স মূলত একটি বৈজ্ঞানিক আন্দোলন, সহজভাবে বললে এর লক্ষ্য যোগ্যতার বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করা ও অযোগ্যকে বিনাশ করা। মানবিকতার বিচারে খুব করুণ শোনায়। অবশ্য মানবতাবাদী ডারউইনবাদীদের কথা আলাদা, তাদের মানবতার সংজ্ঞা মনে হয় আলাদা! আমেরিকার ইউজেনিক্স সোসাইটি (AES) এ ব্যাপারে কৌশলী ও অগ্রদূত। আমেরিকার ইউজেনিক্স এর অন্যতম প্রবাদপ্রতীম মার্গারেট সাংগার এর মতে: