মুনশি আলিম

Author's details

Name: মুনশি আলিম
Date registered: June ১, ২০১৫

Biography

read & write

Latest posts

  1. এখনো প্রতীক্ষা প্রহর গুণছি — September ৪, ২০১৫
  2. স্বপ্নের বদ্ধভূমিতে ‘ভালোবাসা উড়ে যায় পাখির ডানায়’: কাব্যবিশ্লেষণ- মুনশি আলি — September ৪, ২০১৫
  3. বৃহঃবারের অপেক্ষা ! — September ১, ২০১৫
  4. ভিন্ন আলোয় উদ্ভাসিত ‘সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী’: কাব্য বিশ্লেষণ- মুনশি আলিম — August ৩০, ২০১৫
  5. ভালোবাসা নির্বাসনে গেছে — August ২২, ২০১৫

Most commented posts

  1. কবি জফির সেতুর “ইয়েস, ইউ ব্লাডি বাস্টার্ডস’ এর কাব্য বিশ্লেষণ — ৬ comments
  2. মানুষ হওয়ার ইতিহাস! — ৩ comments
  3. আলোর পথে সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক ছোটকাগজ ‘স্রোত’ — ২ comments
  4. বৃহঃবারের অপেক্ষা ! — ২ comments
  5. উত্তরাধুনিকতা ও কবি জফির সেতুর কবিতা:: ডুমুরের গোপন ইশারা- কাব্যবিশ্লেষণ — ১ comment

Author's posts listings

Sep ০৪

এখনো প্রতীক্ষা প্রহর গুণছি

    প্রাক নির্বাচনি পরীক্ষা চলছে। খুব ভোরে উঠেই প্রস্তুতি নিচ্ছিলাম কলেজে যাওয়ার। কিন্তু বাহিরে সেকি বৃষ্টি! সেই সাথে বজ্রপাত!! থামার নামটি পর্যন্ত নেই। এদিকে গাড়ি ধরার সময়ও প্রায় চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই বের হলাম।এই ঝড়-ঝঞ্জার দিনে অনুভব করলাম- মনের কোথায় যেন একটুকরো সাহস ও প্রত্যাশার দীপশিখা নিভৃতে জ্বলছিল। হৃদয়ের গহীনে একগুচ্ছ প্রত্যাশা, …

Continue reading »

Sep ০৪

স্বপ্নের বদ্ধভূমিতে ‘ভালোবাসা উড়ে যায় পাখির ডানায়’: কাব্যবিশ্লেষণ- মুনশি আলি

    কবি জায়েদ হোসাইন লাকী ১৯৭৫ সালের ১৮ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজারিয়া গ্রাম। পিতা: কে এম তোফাজ্জ্বেল হোসাইন, মাতা: বেগম সুফিয়া হোসাইন। পেশা বেসরকারি বিদেশি সংস্থার সাথে সম্পৃক্ত থেকে সাধারণের জীবনমান উন্নয়নে সহায়তা করা। পেশা যাই হোক তাঁর মূল নেশা কিন্তু কবিতা লেখা। সাহিত্যের মধ্যে ডুবে থাকাকেই …

Continue reading »

Sep ০১

বৃহঃবারের অপেক্ষা !

    বাস বদল করে লেগুনায় উঠলাম। সাথে আমার ইছামতি কলেজের অধ্যক্ষ মহোদয়সহ অন্যান্য সহকর্মীবৃন্দ। ছাতা থাকা সত্ত্বেও আমরা কেউ-ই এলোপাথারি বৃষ্টির ছোবল থেকে রেহাই পাইনি। অনেকটাই কাকভেজা হয়ে জড়োসড়ো হওয়ার মতো অবস্থা! হঠাৎ আমার চোখ পড়ল লেগুনায় কর্মরত ফুটফুটে এক শিশু কন্ট্রাকটারের ওপর। বয়স ছয় কী সাত হবে! সমস্ত চোখ-মুখ জুড়ে কী যে অপূর্ব …

Continue reading »

Aug ৩০

ভিন্ন আলোয় উদ্ভাসিত ‘সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী’: কাব্য বিশ্লেষণ- মুনশি আলিম

  কবি জফির সেতু সাহিত্যের একজন নিবেদিত প্রাণ। তিনি শুধু কবিই নন, উৎকৃষ্টমানের একজন সাহিত্যবোদ্ধাও বটে! ব্যক্তিজীবনে তিনি শিক্ষক হিশেবে যেমন স্বার্থক, গগনচুম্বী জনপ্রিয় তেমনি কবিতার  ক্ষেত্রেও তিনি সিদ্ধহস্থ, পরিচিত মুখ, প্রিয়জন। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারী চাঁদ কলেজে জফির সেতুর ডক্টরেট লাভের সংবর্ধনা সভায় একদা প্রধান অতিথির বক্তব্যে একালের অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী ড. দানীউল হক …

Continue reading »

Aug ২২

ভালোবাসা নির্বাসনে গেছে

        কাব্য বিশ্লেষণ: মুনশি আলিম   মোহাম্মদ হোসাইন এক আলোকিত মানুষ, নিভৃতচারী কবি। প্রাপ্ত বয়স্ক সমবয়সীরা যখন চাকুরী ও ব্যবসা নিয়ে ব্যস্ত মোহাম্মদ হোসাইন তখন কবিতা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বন্ধুরা কেউ কেউ উৎসাহ দিলেন। আবার কেউ বা রসকিতা ছলে বলতে লাগলেন “পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি”! মোহাম্মদ হোসাইন এইসব …

Continue reading »

Aug ১৯

আলোর পথে সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক ছোটকাগজ ‘স্রোত’

    বাংলা সাহিত্য সমৃদ্ধকরণে যেমন সৃষ্টিশীল ব্যক্তির ভূমিকাকে প্রধান হিশেবে বিবেচনা করা হয় তেমনি লেখক সৃষ্টির কারিগর হিশেবে সাহিত্যের ছোটকাগজগুলোকেও প্রায় সমদৃষ্টিতে দেখা হয়ে থাকে। মূলত ছোটকাগজ হচ্ছে সাহিত্যের পাঠশালা। পাঠশালাতে যেমন আমরা ধ্বনি, বর্ণ, শব্দগঠন, বাক্যগঠন শিখি তেমনি ছোটকাগজের মাধ্যমেও সাহিত্যের পাঠশালার কাজ সম্পাদন করা হয়ে থাকে। তাছাড়া ছোটকাগজে থাকে সংঘবদ্ধ গোষ্ঠীর রুচির …

Continue reading »

Aug ১৮

মানুষ হওয়ার ইতিহাস!

  একটি বিপন্ন সভ্যতার পিঠে দাঁড়িয়ে অদ্ভুত স্বরে হাসছে আয়েশী বিকেল। সত্যিই সে এক বনেদী হাসি-যে হাসির পরাগরেণুতে ঝরে পড়ে পৃথিবীর গোপন ব্যথা! ক্ষমতার আত্মীকরণে বাষ্পের মতো উড়ে যাচ্ছে একেকটি প্রস্ফুটিত সকাল! মহাকালের মুখে কুলুপ এঁটে মানবতার ধ্বজা ধরে টানে বিরহী রাত। রাতের কালো শরীরে ক্রমশ মিশে যাচ্ছে স্বপ্নস্রোতের মৃদু উল্লাস, আজকালকের প্রেমও নাকি বিপন্ন …

Continue reading »

Aug ০৭

বিস্ময়ী আলোয় ঘেরা ‘জলপাতালে মিঠে রোদ’: কাব্য বিশ্লেষণ

    খালেদ উদ-দীন এক নিভৃতচারী কবি। যে কবিরা নিজের প্রচার ও প্রসার নিয়ে উদাসীন থাকে কবি খালেদ উদ-দীন তাদের মধ্যে অন্যতম। প্রকৃতির রূপ-রস গন্ধ মেখে তিনি তাঁর কাব্য কাননকে সাজিয়েছেন একেবারে নিজের মতো করে। কবি খালেদ উদ-দীন হৃদয় রাঙাতে রঙ্গের কৌটো নিয়ে ঘুরেন। নিজেকে মনে করেন প্রকৃতির সন্তান। প্রকৃতি যেন যুগ জনমের বন্ধু!   …

Continue reading »

Aug ০৫

‘ভাঙ্গা ঘর নীরব সমুদ্র’ -আলোর ভিতরে এক টুকরো আলো: কাব্যবিশ্লেষণ

নব্বইয়ের দশকে যখন বাংলা কাব্যে টানাপোড়েন চলে তখন অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। আদৌ এ টানাপোড়েন থেকে কাব্যের উত্তরণ সম্ভব কিনা এ নিয়ে তৎকালীন সময়ে অনেকেই জোরালো সংশয় প্রকাশ করেছেন। আবার কেউবা নিভৃতচারীদের মতো ব্যর্থতা গোচনে নিরলস চেষ্টা করে যাচ্ছিলেন। প্রকৃতপক্ষে শূন্যস্থান কখনোই শতভাগ পূরণ হয় না। আর কাব্য সাহিত্যেই হোক আর রাজনীতির ময়দানেই হোক মূলের …

Continue reading »

Jul ০১

কবি জফির সেতুর “ইয়েস, ইউ ব্লাডি বাস্টার্ডস’ এর কাব্য বিশ্লেষণ

    “বৃক্ষ তোমার নাম কী?” - ফলে পরিচয়। কবি জফির সেতুর ক্ষেত্রেও যেন কথাটি শতভাগ সত্যি। অনলাইন প্রযুক্তির যুগে এখন আর কবি সাহিত্যিকদের লেখা পর্দার আড়ালে থাকে না, কোন না কোনভাবে তা মিডিয়ায় প্রকাশিত হয়। তবে অপ্রিয় হলেও সত্য যে, বেশির ভাগ পরিচিত সাহিত্যিকরাই মিডিয়ার সৃষ্টি। একবিংশ শতাব্দীতে বিশ্ব রাজনীতিতে যখন শুরু হয়েছে নতুন …

Continue reading »

Jun ২৩

উত্তরাধুনিকতা ও কবি জফির সেতুর কবিতা:: ডুমুরের গোপন ইশারা- কাব্যবিশ্লেষণ

    জগদ্বিখ্যাত নেপোলিয়ান বলেছিলেন, “তোমরা আমাকে শিক্ষিত একজন মা দাও, আমি তোমাদের শিক্ষিত একটি জাতি দেব”। কবি জফির সেতুর ‘ডুমুরের গোপন ইশারা’ পড়ে আজ কেন যেন নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তিটি সংশোধন করে বলতে ইচ্চে করছে- “তোমরা ডুমুরের গোপন ইশারা’র মতো ভাল একটি কবিতার বই দাও, আমি তোমাদের কাব্যজগৎকেই বদলে দেব”! ‘ডুমুরের গোপন ইশারা’ নিঃসন্দেহে …

Continue reading »

Jun ১৯

কালের আয়নায় ম্যাক্সিম গোর্কি ও তাঁর গল্প

  এক আলেক্সেই পেশকভের জন্ম হয় ১৮৬৮ সালের ২৮ মার্চ। পিতৃপ্রদত্ত এই নাম মুছে দিয়ে গোর্কি নামেই উত্তরকালে তিনি জগৎবিখ্যাত হন। বিশ্ব সাহিত্যে ম্যাক্সিম গোর্কি বেশ আলোচিত নাম। নিজের সৃষ্টকর্ম দিয়েই তিনি নিজের অবস্থান পাকাপোক্ত করে রেখে গেছেন। 'বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়' - ম্যাক্সিম গোর্কির পরিচয়ও তাঁর স্বীয় সৃষ্টিশীলতায়। তুচ্ছের মধ্যেই নাকি বৃহৎ …

Continue reading »