সামনে কোরবানী ঈদ, কেউ কেউ গোস্ত খেয়ে পেট খারাপ করবেন এই তো স্বাভাবিক। তার আগে আসুন নজরুলের কোরবানী ঈদ নিয়ে একটি কবিতা মশক করি:
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
রাহেলিল্লাহ কে আপনাকে বিলিয়ে দিল, কে হ’ল শহীদ।
যে কোরবানী আজ দিল খোদায় দৌলৎ ও হাশ্মত,
যা’র নিজের ব’লে রইলো শুধু আল্লা ও হজরত,
যে রিক্ত হয়ে পেল আজি অমৃত-তৌহিদ।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
যে খোদার রাহে ছেড়ে দিল পুত্র ও কন্যায়,
যে আমি নয়, আমিনা ব’লে মিশলো আমিনায়,
ওরে তা’রি কোলে আসার লাগি নাই নবিজীর নিঁদ।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
যে আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে,
কাবাতে সে যায় না রে ভাই নিজেই কাবা গড়ে।
সে যেখানে যায়, জাগে সেথাই কাবার উম্মিদ।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ

আবু সাঈদ জিয়াউদ্দিন
নভেম্বর ৬, ২০১১ at ৩:৩১ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
পড়লাম।
শাহবাজ নজরুল
নভেম্বর ৬, ২০১১ at ৭:০৫ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
অনেকদিন পরে কবিতার ছন্দটা কানে বাজছে আবার। বিটিভিতে এই গানটা শুনেছিলাম মনে পড়ল।
সাদাত
নভেম্বর ৯, ২০১১ at ৮:২০ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
আমার বিশ্বাস আপনি একটু চেষ্টা করলে এই রকম একটা কবিতা নিজেই প্রসব করতে পারেন। নজরুলের কবিতাই যদি বা দিলেন এর সাথে আরেকটু কথা নিজের পক্ষ থেকে জুড়ে দিলে ভালো হত, তাতে একটা একটা পরিপূর্ণ লেখা হতো। যেমন ধরেন,
যে আমি নয়, আমিনা ব’লে মিশলো আমিনায়,
ওরে তা’রি কোলে আসার লাগি নাই নবিজীর নিঁদ।
-এখানে নজরুল কী বুঝাতে চেয়েছেন, আমি বুঝি নাই। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ভালো হতো।
হাফিজ
নভেম্বর ১০, ২০১১ at ৯:০৭ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
@সাদাত:
আমি নয় -- অর্থ্যাৎ নিজে নয় বা নিজেকে বিসর্জন দেয়া।
নিজেকে বিসর্জন দিয়ে সে “আমিনা” বা রসুলুল্লাহর সম্মানিত মাতা তার সাথে একাত্নতা ঘোষণা করল।
শামস
নভেম্বর ১০, ২০১১ at ১১:৪৬ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
@সাদাত:
🙂
হাফিজ
নভেম্বর ১২, ২০১১ at ৪:৩৬ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
@সাদাত:
সাদাত, আরো একটি বিষয় বলতে ভুলে গেছি। আসলে এটি একটি “ইসলামিক কাসিদা” , শুধু কবিতা নয়। সেই হিসেবে এমন রচনা করা একটি কঠিন বইকি? জানেনে তো সুর দিতে গেলে নিজের জীবনের সুর পাল্টে যায়, এমনই কঠিন বিষয়টি।
নূরুল মোমেন
আগস্ট ৩, ২০১৪ at ২:৩২ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
খামকা কাজী মরছো কন শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে, মুক্তি পাবে মদ খোরেরই আল কিমিয়ার পাত্র চেটে।
মদ খোর ও আলকিমিয়া এ দুটোর অর্থ পেলেই কবিতাটির অর্থ পাওয়া যাবে।
Mbbipul
জুলাই ১৬, ২০১৫ at ৫:৪৫ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
Hum
Mbbipul
জুলাই ১৬, ২০১৫ at ৫:৪৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
Tnx