কিছু কিছু বৈজ্ঞানিক তত্ব ব্যাখ্যার জন্য 'By Chance' অথবা 'Chance' ব্যাবহার করা হয়। যদি ঐ তত্ব থেকে 'By Chance' উঠিয়ে দেওয়া হয়, তাহলে গানিতিকভাবে ঐ তত্বের পথন ঘটে। এখন প্রশ্ন হচ্ছে 'By Chance' নিজে কতটুকু বৈজ্ঞানিক?
প্রথমেই হল বিজ্ঞান কি? বিজ্ঞান হল অর্জিত জ্ঞান যার সততা প্রতিপাদন করা হয়েছে নিয়মতান্ত্রিক পদ্ধতি অর্থ্যাত পর্যবেক্ষন, পরীক্ষন এবং ফালসাফিকেশনের দ্বারা। অন্যদিকে pseudoscience হল তাই, যা বৈজ্ঞানিক পদ্ধতির দ্বারা প্রতিপাদন করা যায়নি, এবং ফালসাফিকেশনের পরিক্ষায় উর্ত্তীর্ণ হয়নি। এখানে, ফালসাফিকেশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ন। প্রথমে ফালসাফিকেশন বুঝোতে হলে, আপনাকে Induction বুঝোতে হবে। Induction হল, একটা বিষয়ের সবকিছু আমরা জানি, এবং সেখানে থেকে সিদ্ধান্তে পৌছি। যেমন ধরেন, আমরা দাবী করলাম, সকল কাকই কালো, তাই এক্স একটি কাক, এবং সেটিও কালো হবে। এটা হচ্ছে Induction logic, কিন্তু Induction এর ও কতগুলো সমস্যা আছে। যেমন ধরেন, পৃথিবীর বিশালত্ব, এবং সময়ের বিশালত্ব যদি বিবেচনায় আনেন, তখন দেখবেন, একটা বিষয়ের সকল সম্ভাবনা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যেমন, আজ থেকে এক হাজার বছর আগে, কোথাও কোন সাদা রংয়ের কাক থাকলেও থাকতে পারে, অথবা এক হাজার বছর পর সাদা রঙয়ের কাক আসলেও আসতে পারে। এমনকি বর্তমানেও কোন অজানা জায়গায় সাদা রংয়ের কাক থাকতে পারে। তাহলে, বুঝা গেল, আমরা আসলে একটা বিষয়ের সবকিছু পূর্নাংগ ভাবে স্থান এবং কালের মধ্য থেকে জানতে পারবো না। মানুষদের সীমাবদ্ধতা হল, তারা স্থান এবং কালের দ্বারা আবদ্ধ। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য কার্ল প্রপার, এই ফালসাফিকেশনের আইডিয়া অবতারনা করেন। এটা হচ্ছে এরকম, ধরুন সকল কাকই কালো, এবং আমরা এটা ভুল প্রমাণ করার লক্ষ্যে কাক পর্যবেক্ষন করতে লাগলাম। যতবার আমরা সাদা কাক পেতে ব্যর্থ হব, ততই বৈজ্ঞানিক হয়ে উঠবে "সকল কাকই কাল" নামক তত্বটি। যদি আমরা কোন সময় সাদা কাক পেয়েই যাই, তখন তত্বে পরিবর্তন আনব। এভাবেই, বিজ্ঞান তার নিজের গতিতে চলতে থাকবে।
এখন, 'By Chance' বিষয়টি কি পর্যবেক্ষন ও পরিক্ষন যোগ্য? না এটি পর্যবেক্ষন এবং পরিক্ষন যোগ্য নয়। প্রকৃতপক্ষে, কোনো বিষয় কেন হচ্ছে, সেটা না জানলেই, আমরা 'By Chance' দিয়ে এর ব্যাখ্যা দিতে পারি। কিন্তু এটি কতটুকু বৈজ্ঞানিক ব্যাখ্যা? আসলে 'By Chance' দিয়ে আমারা আমাদের অজ্ঞানতাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। কেন কিছু না থাকার বদলে, কিছু আছে? 'By Chance' কোন কিছু এসে গেছে। কেন মানুষের বুদ্ধি অন্য প্রাণীর চেয়ে বেশী? 'By Chance' মানুষ বেশী বুদ্ধি পেয়ে গেছে। এখন, কোন বিবর্তনবাদী বলতে পারে, মানুষ 'By Chance' বুদ্ধি পায় নাই, এর ভিতর অনেক ফ্যাক্টর ছিল। কিন্তু যদি প্রশ্ন করা হয়, কি কি ফ্যাক্টর ছিল এবং কেন ছিল, তাহলে একটা সময় এমন একটা প্রশ্ন করা যাবে, যার সম্পর্কে আমরা এখনো কিছুই জানিনা। ততাপি, উক্ত উত্তর না জানা প্রশ্নের জবাব 'By Chance' দিয়ে দেওয়া যাবে। এবং এভবে আমাদের সকল অজানাকে 'By Chance' শব্দ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে বুঝাই যাচ্ছে, 'By Chance' কোন বৈজ্ঞানিক ধারনা নয়, বরং দার্শনিক ধারনা যা আমাদের অজ্ঞানতাকে আড়াল করতে সহযোগিতা করে।
তাছাড়া, আরো কিছু প্রশ্ন দেখেন। কেন বৃষ্টি হয়? 'By Chance' বৃষ্টি হয়। এবং উক্ত জবাব দিলে, "সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পিয়ভূত হয়ে উপরের দিকে উঠতে থাকে, এবং সেটা ঠান্ডা হয়ে বৃষ্টি হয়" এই ম্যাকানিজমের কি হবে? অর্থ্যাত, 'By Chance' কোন মতেই বৈজ্ঞানিক ধারনা হতে পারে না। এটা শুধু আমাদের অজানাকে সুন্দর করে প্রকাশ করে।
কপি করার জন্য সহায়তাঃ ফাতমী, তারিখ ২০/১২/২০১৫, সদালাপ, লিংকঃ http://www.shodalap.org/fathmee/31112

Lonely Shepherd
ডিসেম্বর ২০, ২০১৫ at ১১:১৩ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
ভালো একটি বিষয় সম্পর্কে অবগত করলেন।
ফাতমী
ডিসেম্বর ২০, ২০১৫ at ৬:৩৫ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য করে উতসাহ দিবার জন্য।
Shahriar
ডিসেম্বর ২০, ২০১৫ at ২:১৪ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
jajak-allah…
well write..
ডিসেম্বর ২০, ২০১৫ at ৬:৩৬ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
শাহবাজ নজরুল
ডিসেম্বর ২৫, ২০১৫ at ১২:২০ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
"পারিসংখ্যিক সম্ভবনা" (a.k.a Statistical Probability) আর আপনার লেখার বিষয় "By Chance" কি একই? "সম্ভবনা" তো অবশ্যই বিজ্ঞানের অংশ। একে কিভাবে কিংবা কেন বাদ দিতে চাচ্ছেন?
ফাতমী
ডিসেম্বর ২৫, ২০১৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
কেউ কেউ গনিতকেই বিজ্ঞান মনে করেন না। কারণ গনিত ফালসাফায়িবল না। যদিও আমি তাদের সাথে একমত নই। যাইহোক, "পারিসংখ্যিক সম্ভবনা" এবং 'By Chance' একই বিষয় না। যেমনঃ 'Probability of Finding Electron' অর্থ করে একটা নির্দিষ্ট অবস্থানে ইলেক্ট্রন পাবার সম্ভাবনা এবং অবশই আপনি ঐ লিমিটের ভিতর ইলেক্ট্রন পাবেন। অন্যদিকে লাক বিষয়টাকে 'By Chance' দ্বারা Replace করা হয়েছে। পারিসংখ্যিক সম্ভবনা 0.00001% is equal to 0%, না হলে আপনার পারিসংখ্যিক মডেলে সমস্যা আছে, কিন্তু "By Chance" এধরনের সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ নয়। অর্থ্যাত, Probability যে স্থানে গিয়ে শেষ হয়েছে, সেই স্থান থেকেই ‘By Chance’ এর শুরু হয়েছে।
জানুয়ারি ৫, ২০১৬ at ২:৫৪ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
ভালো বলেছেন।