«

»

Mar ২৩

দেশ নেই

দেশ নেই,

খেশ আছে কি না -জানি না

সেদিকে মোর মন বসে না।

 

সেদিনের সেই গ্রাম নেই,

সুন্দরে বিরাজিত রূপ নেই,

কাল চলে গিয়েছে, আর ফিরিবে না।

 

যা মনে আছে

তা স্মৃতি-জালে আটকে পড়া এক অতীত,

কাল চলে গিয়েছে।

 

খেলাঘর জুড়ে প্রাসাদ উঠেছে

নব্য সৌন্দর্য বাহিরে ভিতরে হাহাকার করছে

অতীতের কেউ নেই সেখানে,

শুন্যতা বিরাজিছে অব্যক্ত ব্যথায় ঝিম ঝিম হয়ে।

 

দেশ নেই, নাম আছে,

গ্রাম নেই, বিল নেই, খাল নেই,

সবাই পরিবর্তন-মুখী, ‘উন্নতির’ পথে

শুধু আমি বেঁচে আছি অতীত-স্মৃতিতে।

 

কালের ধ্বনি মোর হৃদয়ে বিকট হয়ে বাজিছে।

বলার কিছু নেই, কালের গতি সম্মুখে, ফিরার পথ নেই।

 

সেদিন আর ফিরিবেনা।

 

২০০৮

_____________অন্যান্য
(১) জ্যোৎস্না রাতে এলে
(২) সম্পর্ক
(৩) কাগজের দুঃখ

১১ comments

১ ping

Skip to comment form

  1. 1

    করতোয়া

    ফ্যান্টাস্টিক! একুশের বই মেলায় বই কি বের হয়েছিল?
    যে কবিতায় ভাবীসাবের কথা নাই সে কবিতা পরিবারে অচল তবে ব্লগে সচল। সুন্দর হইছে। চালিয়ে যান।

    1. 1.1
      এম_আহমদ

      পাঠের জন্য ধন্যবাদ।

      1. 1.1.1
        এম_আহমদ

        ভাই, আমাদের consciousness বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে এবং প্রত্যেক অবস্থান থেকে ভিন্ন logic ও rational –এর ইঙ্গিত পায়।  গতকাল যে মন্তব্য ও সেই মুহূর্তে যে সংগীতের লিঙ্ক করেছিলাম, আজকে তা অন্যরূপ। মন অন্যস্থানে, ধ্যান অন্যস্থানে, যুক্তি অন্যস্থানে –consciousness has moved away from there. এখন মনে হচ্ছে কাউকে না জেনে সংগীতের কথা তোলা ঠিক হয়না, তাই সেই লিঙ্ক কেটে দিলাম এবং প্রকৃতির অন্য এক দৃশ্যে লিঙ্ক দিলাম। সমস্যা হল যে ভিডিওতে দৃশ্য সুন্দর সেখানেই সংগীত জুড়ে দিয়েছে, তাই জাফলঙ্গের একটা দেখা যাক। (যে ভিডিও ধারণ করেছে তার কোন স্কীল নেই, দেখাই যাচ্ছে, তাই pause করে করে দৃশ্য দেখা যেতে পারে)। 

        rel="nofollow">

  2. 2
    শামস

    সারাংশ থাকলে ভালো হতো। তবে যতটুকু বুঝেছি তাতে বেশ ভালো লেগেছে।

    1. 2.1
      এম_আহমদ

      সারাংশ –কবিতার persona হয়ত এভাবেই তার theme এর উপর ধ্যান করেছে। হয়ত সে একটি state/মনের অবস্থা express করেছে এবং তার themetic state-ই হয়ত এমন, যেমনভাবে সে express করেছে।

  3. 3
    এস. এম. রায়হান

    ভাল লাগলো। 
     
    'বাঁজিছে' বানানটা মনে হয় 'বাজিছে' হবে।

    1. 3.1
      এম_আহমদ

       হ্যাঁ, ঠিক বলেছেন। এটা 'বাজিছে' হতে হবে।  ধন্যবাদ।

  4. 4
    মুনিম সিদ্দিকী

    ভাল লাগা জানিয়ে গেলাম।

    1. 4.1
      এম_আহমদ

      ধন্যবাদ

  5. 5
    মুরশেদ

     
    কালের ধ্বনি মোর হৃদয়ে বিকট হয়ে বাজিছে।
    বলার কিছু নেই, কালের গতি সম্মুখে, ফিরার পথ নেই।
    কানের মধ্যে বাজে কথা গুলি। হারানো মাঠ, নদীজল, কিম্বা ধান ক্ষেতের পোড়া বাতাসে তেতে ওঠার   দস্যিকাল হারিয়ে বসে আছি অসহ্য সভ্য হয়ে।
    ভাল লাগল।  
     

    1. 5.1
      এম_আহমদ

      আমরা যে ধরণের ‘শিক্ষা’ ও সভ্যতার’ বাহনে, কাল-অতিক্রম করে, এখানে এসে পৌঁছেছি, তা অনেকাংশে প্রকৃতি বিমুখ। এই শিক্ষা ও সভ্যতা ভোগ-বিলাসকে celebrate করে। বিগত ৫শো বৎসর ব্যাপী এই শিক্ষা সভ্যতা যে ধারায় প্রবাহিত হয়েছে, তা আরও কত দিকে প্রবাহিত হতে পারত, কিন্তু যে দিকে প্রবাহিত হয়ে এখানে এসে দাঁড়িয়েছে, এই অবস্থান খুবই নাজুক। এখানে অগণিত আত্মার করুণ আর্তনাদ একটু কান পাতলেও স্পষ্ট ধরা পড়ে।
       
      পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

  1. 6
    জ্যোৎস্না রাতে এলে » স দা লা প

    […] ইহকাল (২) সম্পর্ক (৩) দেশ নেই (৪) কাগজের […]

Leave a Reply

Your email address will not be published.