আমি কৃষক সমাজের লোক বংশ পরম্পরায়
যুদ্ধ করে বেঁচে থাকাই আমাদের ইতিহাস ।
আমাদের রক্তে চাপা আগুন বিদ্রোহের বিপক্ষে অবস্থান
চিরকাল নিরবে জ্বলে, জ্বলে জ্বলে ছাই হয় ।
শস্য ও মাটি নিয়ে আমাদের সময় কাটে
আমরা ভ্রুণকে লালন করি
ফলবতী বৃক্ষের গোড়ায় জল ঢেলে
খুলে রাখি ভালোবাসার আগার ।
আমরা মাটিকে ভালোবাসি, মাটি আমাদের প্রাণ
এ মাটিতে খাদ নেই, এ মাটি মীর জাফর নয়
আমার রক্ত এ মাটির ফসল ।
ইটের কবর থেকে বেরিয়ে এসো আমার হাত ধরে টগবগে তরুন
এ মাটির বুকে গড়ে দেবো উলু খাগড়ার দোচালা ঘর
মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেবে সিনা টান করে ।
এ মাটি মীর জাফর নয়
আমার রক্ত এ মাটির ফসল ।

সাহাদাত হোসেন
জুন ৩০, ২০১৭ at ১২:৩৫ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
মাটি দিয়েই তো গড়া এ জীবন
মাটিই তো শিকড়ের ঠিকানা।
মাটিতেই জীবনের সবকিছু আছে লুকিয়ে
খুঁজে বের করাইতো আমাদের কাজ!
আমরা কৃষক তাই-শিকড়ের টানে
একাত্ম হয়ে আছি জীবন যুদ্ধে
সদা মাটিিরই সাথে।
আমাদের এ্টাইতো অহংকার!!
মফিজুল ইসলাম খান
জুন ৩, ২০১৮ at ৪:১১ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
চমৎকার, চমতকার। ধন্যবাদ ।