বাংলাদেশ পুলিশ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, নতুন কিছু বললতেও আমি চাচ্ছি না। বাংলাদেশ পুলিশের চরিত্র বা তাদের পক্ষপাতিত্ব অথবা তাদের কর্মদক্ষতা আলোচনা এই পোস্টের উদ্দেশ নয়। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ পুলিশের রেংকগুলি আমাদের জানা থাকা উচিত। আমি কিছু কিছু জানতাম, তবে মনে রাখতে পারি না। আপনারা অনেকই হয়তো জানেন, আবার মনেও রাখতে পারেন। তাই যারা পুলিশের রেংক গুলি জানেন না তাদের জন্য এই পোস্ট ছবি সহ।

বাংলাদেশ পুলিশের পতাকা
পুলিশের ইংরেজি বানান “POLICE” আমরা সকলেই জানি। আর এই POLICE এর ফুল ফর্ম হচ্ছে -
P—-Polite
O—-Obedient
L—-Loyal
I—-Intelligent
C—-Courageous
E—-Eager to help
তবে বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে আনেকেই উপরের এই ফুল ফর্মটি পছন্দ না করে নিচেরটিকেই বেশি মানানসই মনে করেন।
P—-Powerless
O—-Official Criminal
L—-Loafer
I—-Illegal
C—-Corrupt
E—-Effete
তা যাইহোক, এই সমস্ত আলোচনার কোনো দরকার আমাদের নেই। তবে এতটুকু বলতে পারি এখনো নিশ্চয়ই সৎ পুলিশ অফিসার আমাদের বাংলাদেশে রয়েছে। আগামীতে সমস্ত পুলিশ বাহিনীই হবে যোগ্য, সৎ আর সুদক্ষ এটাই সবাই কামনা করি।

বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশ তাদের ইউনিফর্মে কাপড়ের এই লোগটি ব্যবহার করে।
নিচে দেখুন বাংলাদেশ পুলিশের রেংকের নাম ও তাদের প্রতীক।
০১। IGP বা IGP

Inspector General of Police (IGP)
০২। Add .IG বা Add .IGP

Additional Inspector General of Police (Add. IGP)
০৩। DIG

Deputy Inspector General (DIG)
০৪। ADIG

Additional Deputy Inspector General (Add. DIG)
০৫। SP

Superintendent of Police (SP)
০৬। ASP

Additional Superintendent of Police (ASP)
০৭। Senior ASP

Senior Assistant Superintendent of Police (Senior ASP)
০৮। ASP

Assistant Superintendent of Police (ASP)
০৯। Inspector

Inspector
১০। Sergeant

Sergeant
১১। SI

Sub-Inspector (SI)
১২। ASI

Assisitant of Inspector (ASI)
১৩। Head Constable

(Armed Branch)
১৪। Head Constable

(Unarmed Branch)
১৫। Naik

Naik
১৬। Constable

Constable
বাংলাদেশ পুলিশ
উইকি

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

সত্তুক
জানুয়ারি ৯, ২০১২ at ১১:৩১ পূর্বাহ্ণ (UTC 6) Link to this comment
ভাল
শিখলাম।
মরুভূমির জলদস্যু
জানুয়ারি ৯, ২০১২ at ১০:৪৯ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ঠিক আছে।
আবদুস সামাদ
জানুয়ারি ৯, ২০১২ at ৮:৪৪ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
বাংলা দেশ পুলিশ সব দিক দিয়েই আলাদা। ওরাই এখন দেশের সব চাইতে ক্ষমতা বান। রেংক যত বড় বখরাও তত বড়। কিছুদিন এদের সাথে জড়িত থাকায় এ অভিজ্ঞতা অর্জন হয়েছে। ধন্যবাদ।
জানুয়ারি ৯, ২০১২ at ১০:৫১ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
তাই নাকি? আমাদের কিছু জানান সেই বিষয়ে।
ফোরকান
জানুয়ারি ৯, ২০১২ at ৯:২৭ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। অনেক কিছু জানলাম। পুলিশের পদবী এখন থেকে ভালই চেনা যাবে।
অন্য সব দেশে পুলিশের যে পর্যাদা এই উপমহাদেশের পুলিশের ব্যাপারটা একেবারেই উলটো। পুলিশ সাধারনত স্যাচড়া ঘুষখোর নামেই বেশি সমাদৃত। তবে চাকরীটা আকর্ষনীয়। কারন কথায় আছে না, 'মাছের রাজা ইলিশ আর চাকরীর রাজা পুলিশ'
মরুভূমির জলদস্যু
জানুয়ারি ৯, ২০১২ at ১০:৫৩ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
আবার এটাও বলে, বাঘে ছুলে ১৬ ঘা আর পুলিশে ছুলে ১৮…..
শামস
জানুয়ারি ১০, ২০১২ at ৫:০৪ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
হুম, ভাল জিনিষ। এখন থেক পুলিশের ব্যাজ দেখে তমিজ করতে হবে।
মরুভূমির জলদস্যু
জানুয়ারি ২১, ২০১২ at ১১:০১ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
ভালো বলেছেন।
ফোরকান
জানুয়ারি ২১, ২০১২ at ১১:৩৩ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু ছ্যাঁচড়া স্বভাব রইয়াই গেছে।
মোঃ মহসিন সুমন
জুন ১২, ২০১৪ at ৪:১১ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
স্যার, সালাম নিবেন। ভূল হলে ক্ষমা করবেন। আমার তো মনে হয়
Head Constable(Armed Branch)&(Unarmed Branch)পুলিশের রেংকের প্রতীক পরিবর্তন হয়েছে। দয়া করে সঠিক পুরাতন পুলিশের রেংকের প্রতীক পরিবর্তন করে নতুন পুলিশের রেংকের প্রতীক দেখালে সবাই চিনতে পারবে আর পুলিশের পোশাক বছরে দু'বার দেয়া হয় আমরা যারা ট্রাফিক বিভাগে কর্মরত আছি, তাদেরএকটি পোশাক ০২ মাস হলেই কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তাই বছরে অন্ততঃ ০৩ বার এবং সপ্তাহে শুক্রবার ও শনিবার ভিন্ন রংয়ের যেমন সাদা শার্ট, নেভী ব্লু প্যান্ট নবায়ন করা হয় তাহলে আমি মনে করি পুলিশের ভাবমূর্তি খুবই উজ্জল হবে।রাসেল
নভেম্বর ২৮, ২০১৬ at ৫:৩৬ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
pleasure
মোহাম্মদ নূরে আলম ছিদ্দিক
ডিসেম্বর ৯, ২০১৬ at ৯:১৫ অপরাহ্ণ (UTC 6) Link to this comment
পুলিশ ও সিভিল ষ্টাফ কে কার পদমর্যাদার। উদাহরণ অফিস সহকারী হিসাব রক্ষক, প্রধান সহকারী পুলিশ বাহিনীর কোন পুলিশ সদস্য বা কোন পুলিশ অফিসারের পদমর্যাদার ইহা আমার জানা নেই তা জানার আগ্রহ প্রকাশ করিলাম এবং তা সকল পুলিশ সদস্যদের মাঝে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। লেখায় ভুল হলে দয়া করে মাফ করবেন।